Saturday, May 16, 2026

Ration dealer Kidnapped : মালদহে অপহৃত রেশন ডিলারকে উদ্ধার করল পুলিশ

Date:

Share post:

মালদহের ইংরেজ বাজারের রেশন ডিলার (Ration dealer Kidnapped in maldah) অপহরণের কিনারা করল মালদহ জেলা পুলিশ (Rescued by police)। মোথাবাড়ি থানার হামিদপুর চর থেকে অপহৃত ব্যবসায়ী অমিত চৌধুরীকে উদ্ধার করেছে পুলিশ। গ্রেফতার করা হয়েছে অনুপ চৌধুরী নামে এক অভিযুক্তকে। মোবাইল ফোনের লোকেশন ট্র্যাক করে অপহরণ কাণ্ডের কিনারা করল পুলিশ। প্রসঙ্গত শনিবার ইংরেজবাজার শহরের ঘোড়াপীর এলাকার বাসিন্দা রেশন ডিলার অমিত চৌধুরীকে ইংরেজ বাজারের কাজিগ্রাম গ্রাম পঞ্চায়েতের চন্ডিপুর এলাকায় ফাঁকা জায়গা থেকে অপহরণ করা হয়। চন্ডিপুরে রেশন দোকান রয়েছে অমিত চৌধুরীর। রেশন দিয়ে ফিরছিলেন তিনি। সেই সময় ৪ জন দুষ্কৃতী তাকে অপহরণ করে। ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের হওয়ার পরই ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। সোমবার বিকেলে হামিদপুর চর থেকে উদ্ধার করা হয় এই ব্যবসায়ীকে। ২৫ লক্ষ টাকা মুক্তিপণের জন্য অপহরণ করা হয়েছিল এই ব্যবসায়ীকে বলে দাবি পুলিশের। অপহরণে ব্যবহৃত জাইলো গাড়িটি উদ্ধার করেছে পুলিশ। অপহরণে যুক্ত বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে বলে জানিয়েছেন ডিএসপি হেডকোয়ার্টার প্রশান্ত দেবনাথ।

Related articles

এই ‘পরিবর্তন’-এর অঙ্গীকার ছিল! স্বপ্নার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ক্ষুব্ধ অভিষেক

একের পর এক তৃণমূল নেতা-কর্মীর বাড়িতে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের হামলা হামলার অভিযোগ তৃণমূলের। শুক্রবার রাতে জলপাইগুড়ির রাজগঞ্জ বিধানসভা...

পুনর্নির্বাচনের আগে ফলতায় রাজনৈতিক উত্তেজনা, গ্রেফতার তৃণমূল নেতা 

ফলতায় (Falta) রাজনৈতিক আবহ চরমে পৌঁছেছে। পুনর্নির্বাচনের (Reelection) আগে শুক্রবার (Friday) গভীর রাতে পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার (Arrest)...

নাগরিকত্ব না থাকলে রেশন নয়: স্পষ্ট বার্তা খাদ্যমন্ত্রীর, দুয়ারে রেশনের ভবিষ্যৎ ধোঁয়াশায়

এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকার নাম তোলার কাজ হলেও ভবিষ্যতে এই তালিকা ধরেই যে নাগরিকত্বের হিসাব হবে, এসআইআর প্রক্রিয়ার...

ভাঙল পুলিশ ওয়েলফেয়ার বোর্ড! তোলাবাজি-অত্যাচার হলে সরাসরি থানায় অভিযোগের পরামর্শ মুখ্যমন্ত্রীর

যে উদ্দেশ্য নিয়ে তৈরি হয়েছিল, তার থেকে সরে এসেছে পুলিশ ওয়েলফেয়ার বোর্ড। এই অভিযোগে শনিবার, ডায়মন্ড হারবারের (Diamond...