Wednesday, May 13, 2026

Bratya Basu:সুখবর! আগামী ২ মাসের মধ্যেই SSC-তে ১৫ হাজার শিক্ষক নিয়োগ

Date:

Share post:

আইনি জট কাটিয়ে এবার SSC-তে শিক্ষক নিয়োগের কথা ঘোষণা করলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। মঙ্গলবার বিধানসভায় তিনি জানান, আগামী ২ মাসে মোট ১৫ হাজার এসএসসি শিক্ষক নিয়োগ করা হবে। অতি দ্রুততার সঙ্গেই এই কাজ করা হবে বলে জানান তিনি।

আরও পড়ুন:High Court: এখনই পুরভোটের বিজ্ঞপ্তি জারি নয়, আদালতে জানাল নির্বাচন কমিশন

আদলতে দীর্ঘ টানাপোড়েনের পর এদিন বিধানসভায় মন্ত্রী ব্রাত্য বসু বলেন,  ২০২১ সালে প্রাথমিকে ৩৪ হাজার শিক্ষক নিয়োগ করেছে রাজ্য। এসএসসি-র নিয়োগ নিয়েও আদালতে একাধিক মামলা চলছে। তবে আগামী ২ মাসের মধ্যেই সেইসব আইনি জট কাটিয়ে এসএসসি-তে শিক্ষক নিয়োগ করা হবে বলে আশ্বাস দিয়েছেন ব্রাত্য বসু। পাশাপাশি এদিন বিধানসভায় সরকারের জাতীয় শিক্ষা নীতি নিয়ে রাজ্য সরকারের অবস্থান স্পষ্ট করে ব্রাত্য বলেন, “জাতীয় শিক্ষানীতি নিয়ে ফতোয়া চাপিয়ে দিলে যে মেনে নেব, তার কোনও মানে নেই‌। বাঙালির একটা চিন্তা শিক্ষা বিষয়ে আছে। জাতীয় শিক্ষানীতি নিয়ে অনেকাংশে মতভেদ রয়েছে। একতরফা ফতোয়া মানব না।”

প্রসঙ্গত, চলতি বছরের অগাস্ট মাসে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে বৈঠক করেন স্কুল সার্ভিস কমিশনের চেয়্যারম্যান শুভঙ্কর সরকার। এরপরই কমিশনের তরফে জানানো হয়, আবেদনের ভিত্তিতে এবং যথাযথভাবে আইন মেনে স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক স্তরে আন্দোলনকারীদের নিয়োগ অবশ্যই করা হবে। পাশাপাশি তিনি এও জানান, ‘আমরা নিয়োগের কথা ভাবছি। আইন মেনেই নিয়োগ করা হবে’। সেইমতো আজ বিধানসভায় শিক্ষক নিয়োগের ঘোষণা করা হয়।

Related articles

বিধানসভার প্রথম দিন: শুরু শপথগ্রহণ, সদস্য হলেন ১৪৪ বিধায়ক

বুধবার থেকে রাজ্য বিধানসভায় শুরু হল অষ্টম বিধানসভার নবনির্বাচিত সদস্যদের শপথগ্রহণ পর্ব। অধিবেশনের প্রথম দিনেই বিধায়ক হিসেবে শপথ...

সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক মামলা! পরবর্তী শুনানি কবে?

সুপ্রিম কোর্টে আইপ্যাক মামলার শুনানি ঘিরে বুধবার যে পারদ চড়েছিল, তাতে সাময়িক বিরতি পড়ল। সলিসিটর জেনারেল তুষার মেহতার...

ভবানীপুরে হুড খোলা গাড়িতে রোড-শো: অনুরাগীদের অভিনন্দন কুড়ালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

বুধবারই ভবানীপুরের বিধায়ক হিসাবে শপথ নিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের বিধায়ক পদ ছেড়ে ভবানীপুরকেই নিজের বিধানসভা কেন্দ্র হিসাবে...

অভিভাবকহীন দেবাশিস, টুটুর স্মরণে বড় পরিকল্পনা মোহনবাগানের

প্রয়াত টুটু বোস(Tutu Bose)। মোহনবাগান ক্লাবে একটা অধ্যায়ের পরিসমাপ্তি। ২০২৫ সালের ২৯ জুলাই মোহনবাগান দিবসে তাঁকে রত্ন সম্মান...