Monday, April 6, 2026

Viral Video: চন্দননগরে পুলিশ কিয়স্কে ‘গুন্ডাগিরি’ প্রাইভেট সিকিউরিটি কর্মীদের, দ্রুত পদক্ষেপ জেলা পুলিশের

Date:

Share post:

পুলিশ কিয়স্কের মধ্যে ফেলে মার। চন্দননগরের (Chandannagar) ভাইরাল ভিডিও (Viral Video) ঘিরে তুমুল বিতর্ক। যদিও এই ভিডিওর (Viral Video) সত্যতা যাচাই করেনি ‘এখন বিশ্ব বাংলা সংবাদ’। ভিডিও দেখা যাচ্ছে, জংলা রঙের পোশাক পরা দুই যুবক পুলিশ (Police) কিয়স্কের ভিতরে ফাইবার স্টিক থেকে শুরু করে লাথি ঘুষি দিয়ে বেদম পেটাচ্ছে দুজনকে। তাঁরা নাকি মোবাইল চুরিতে অভিযুক্ত। প্রত্যক্ষদর্শীরা এই কাজে বাধা দিলে উল্টে তাদেরই ধমক দিয়ে সরিয়ে দিচ্ছেন ওই দুই যুবক।

চন্দননগরের বিখ্যাত জগদ্ধাত্রীপুজার দশমী রাতে চন্দননগর রানিঘাটে মোবাইল চোর সন্দেহে কমান্ডো উর্দি পরা ওই যুবক ২ ব্যক্তিকে ধরে। তারপর পুলিশ কিয়স্কে নিয়ে গিয়ে চলে প্রবল মারধর। তাঁদের পেটে বুকে লাথি ঘুষি মারা থেকে শুরু করে ফাইবার স্টিক দিয়ে বেদম প্রহার চলে। তবে এই ঘটনায় পুলিশের কোন যোগ নেই বলে জেলা প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে।


আরও পড়ুন-TMC Manifesto  : আগরতলার জন্য নবরত্ন, ইস্তেহারে ঢালাও উন্নয়ন-বার্তা তৃণমূলের

চন্দননগর কমিশনারেটের ডিসি হেডকোয়ার্টার প্রবীণ প্রকাশ (Pravin Prakash) জানান, ওই ভিডিওতে যে ২ ব্যক্তিকে দেখা যাচ্ছে, তাঁরা কোনও মতেই সিভিক ভলেন্টিয়ার নয় বা পুলিশের কোনও কর্মী নন। অভিযুক্ত দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের নাম বিপিনকুমার সাউ এবং আদিত্য মালিক। তাঁরা একটি প্রাইভেট সিকিউরিটি এজেন্সির কর্মী। দোষী প্রমাণিত হলে অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশের তরফ থেকে আশ্বাস দেওয়া হয়েছে।

Related articles

দ্বিতীয়বার ট্রাইবুনালে মুখ পুড়ল কমিশনের: সুপ্রিম কোর্ট ঘুরে বৈধ ঘোষিত আরও এক ভোটার

নির্বাচনের সূচি অনুযায়ী সোমবারই প্রথম পর্বের নির্বাচনের মনোনয়ন পেশের শেষ দিন। নিয়ম অনুযায়ী মঙ্গলবার প্রকাশ করতে হবে প্রথম...

বাংলায় প্রচারের মুখ, বিজেপিতে যোগ দিতেই লিয়েন্ডারকে ‘উপহার’ কেন্দ্রের

বিজেপিতে যোগ দিয়েই উপহার পেলেন লিয়েন্ডার পেজ (Leander Paes)। বাংলায় ভোটের পালে হাওয়া লাগাতে তৃণমূলে নিষ্ক্রিয় থাকা লিয়েন্ডার...

ভোট-বৈতরণী পার হতে ‘সহজপাঠ’ হাতিয়ার সিপিএমের, নিন্দা তৃণমূলের

বাংলায় ৩৫ বছর ক্ষমতায় ছিল সিপিএম (CPIM)। কিন্তু বর্তমান রাজনীতির ময়দানে কার্যত শূন্য তারা। এবার অস্তিত্ব রক্ষার তাগিদে...

উত্তরপ্রদেশ থেকে ২০০ গাড়ি সেনা, ইভিএম মেশিনে চিপ! সতর্ক করলেন মমতা

নির্বাচন কমিশনকে দিয়ে যে পদ্ধতিতে কারচুপি ২০২৪ সালের লোকসভা নির্বাচন পর্যন্ত কেন্দ্রের বিজেপি সরকার করে এসেছে, তার পর্দা...