Tuesday, March 17, 2026

Death of a pregnant lady: অন্তঃসত্ত্বার মৃত্যুতে নার্সিংহোমে ভাঙচুর, আক্রান্ত স্বাস্থ্যকর্মীরা

Date:

Share post:

এক অন্তঃসত্ত্বার মৃত্যু ঘিরে (Death of a pregnant lady) উত্তেজনা। মালদহের ইংরেজবাজারে একটি বেসরকারি নার্সিংহোমে ব্যাপক ভাঙচুর চালাল রোগীর আত্মীয়রা। হাসপাতাল কর্মীদেরকেও মারধর করা হয় বলে অভিযোগ।

এই ঘটনায় এখনও পর্যন্ত ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে মৃত মহিলার নাম শামিমা খাতুন।মালদহের কালিয়াচক থানার সুজাপুর এলাকার বাসিন্দা তিনি। গতকাল সকালে গুরুতর অসুস্থ অবস্থায় তাকে মালদা নার্সিংহোমে ভর্তি করা হয়। রাতে মৃত্যু হয় ওই মহিলার। এরপরই চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে নার্সিংহোমে ব্যাপক ভাঙচুর চালায় মৃতের পরিবারের লোকেরা। মারধর করা হয় হাসপাতাল কর্মীদেরও। ইংরেজবাজার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। হাসপাতালে ভাঙচুরের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

spot_img

Related articles

রাতের কলকাতায় শিলাবৃষ্টি, মঙ্গলেও দক্ষিণবঙ্গে দুর্যোগের সতর্কতা!

চৈত্রের শুরু হতে না হতেই কালবৈশাখীর আমেজ দক্ষিণবঙ্গ জুড়ে। সোমবার সন্ধ্যা থেকেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি শুরু হয়েছিল জেলায় জেলায়।...

ভোট ঘোষণার পর কমিশনের রদবদল, ২৪ ঘণ্টার মধ্যে নতুন দায়িত্বে শীর্ষকর্তারা

ভোট ঘোষণার পর নির্বাচন কমিশনের নির্দেশে রাজ্যের একাধিক শীর্ষ প্রশাসনিক ও পুলিশ আধিকারিককে সরানো হয়েছিল। তার ২৪ ঘণ্টার...

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে উন্নতি, অর্থাগম ও সতর্কতা – ১২ রাশির বিস্তারিত ভবিষ্যৎফল

মানুষের দৈনন্দিন জীবনে নানা প্রভাব ফেলে—কখনও সাফল্য, কখনও বাধা। আজ কার অর্থভাগ্য উজ্জ্বল, কার কর্মক্ষেত্রে চ্যালেঞ্জ, আবার কার...

বিধানসভা নির্বাচন ২০২৬: প্রার্থী তালিকা প্রস্তুত, মঙ্গলেই ঘোষণার পথে তৃণমূল

২৮ ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশের পরে যে কোনও সময়ে রাজ্যে নির্বাচন ঘোষণা হতে পারে, এমনটা প্রস্তুতি নিচ্ছিল...