Saturday, March 14, 2026

Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) ভারত-নিউজিল‍্যান্ড তৃতীয় টি-২০ ম‍্যাচ। আর এই ম‍্যাচে আমন্ত্রণ জানান হল মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায়কে। মঙ্গলবার দুপুরে সিএবি প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়া এবং সিএবি সচিব স্নেহাশিস গঙ্গোপাধ্যায় গিয়ে মুখ‍্যমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়ে আসেন।

২) বুধবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-২০ ম‍্যাচ খেলতে নামছে ভারত । দলের দায়িত্ব নিয়ে রোহিতদের নতুন কোচ বলেন, কোচিং করানোটা একই রকম, তবে দল পাল্টালে কিছু তো পাল্টাবেই। ক্রিকেটারদের সঙ্গে মিশে গিয়ে সেরাটা বার করে আনার চেষ্টা করব।

৩) ২০২২ সালের টি-২০ বিশ্বকাপের সূচি প্রকাশ করল আইসিসি । ২০২২-এ অস্ট্রেলিয়াতে  হতে চলেছে টি-২০ কাপের বিশ্বযুদ্ধ। ১৬ অক্টোবর থেকে শুরু হবে টি-২০বিশ্বকাপ। ফাইনাল হবে ১৩ নভেম্বর।

৪) ঘড়ি কাণ্ডে মুখ খুললেন হার্দিক পান্ডিয়া। মঙ্গলবার সেই খবরকে গুজব বলে উড়িয়ে দিলেন হার্দিক। এদিন সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন,আমি নিজেই মুম্বই বিমানমন্দরের শুল্ক বিভাগে গিয়ে দুবাই থেকে কিনে আনা ঘড়ির শুল্ক কর দিতে চাই বলে জানাই।

৫) গোলশূন‍্য ড্র হল ব্রাজিল-আর্জেন্তিনা ম‍্যাচ। বিশ্বকাপ কোয়‍ালিফায়ারস রাউন্ডে ৯০ মিনিট মাঠে থেকেও সেলেকাওদের বিরুদ্ধে গোলের দরজা খুলতে ব‍্যর্থ হন মেসি।

আরও পড়ুন:ব্রেকফাস্ট নিউজ

spot_img

Related articles

এরা গুণ্ডা নয়, খুনি! হামলার পর তোপ আহত মন্ত্রীর, প্রমাণ নিয়ে অভিযোগ দায়ের করবেন শশী

গিরিশ পার্কে রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়ির সামনে থাকা 'বয়কট বিজেপি' ব্যানার ছেড়া থেকে ঘটনার সূত্রপাত। ঘটনার জল...

ইরানের খার্গ দ্বীপে হামলা আমেরিকার, পাল্টা ৫ মার্কিন বিমানে আছড়ে পড়ল তেহরানের ক্ষেপণাস্ত্র 

ইরানের উপকূল থেকে ৩৩ কিলোমিটার দূরে অবস্থিত খার্গ দ্বীপে (Kharg Iceland) হামলা চালালো মার্কিন সেনা (US Army)। খামেনেইর...

আমি আহত: মোদির সভায় যাওয়ার পথে পাথর-বৃষ্টি শশী পাঁজার বাড়িতে, আহত ওসি

নজিরবিহীন হামলা বিজেপি কর্মীদের। খাস কলকাতা শহরে গিরিশ পার্কে নরেন্দ্র মোদির সভায় যোগ দিতে যাওয়া বিজেপি কর্মীরা পাথর...

মঞ্চ থেকে পুলিশের সঙ্গে বাদানুবাদ, সেন্ট্রাল পার্কে হেনস্থার শিকার শিলাজিৎ! 

সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে (Boimela Prangan) শো করতে গিয়েছিলেন শিলাজিৎ ( Shilajit )। আর সেখানে পুলিশের আচরণের বিরুদ্ধে তীব্র...