Thursday, April 2, 2026

Chief Minister: বিপুল কর্মসংস্থান, হাওড়ায় জমি জট কাটিয়ে হাজার কোটি টাকার বেশি বিনিয়োগের বার্তা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

লক্ষ্য শিল্পোন্নয়ন। বিনিয়োগে জমিজট কাটিয়ে দ্রুত সমস্যার সমাধান করতে হবে। হাওড়া (Howrah) শরৎ সদনে প্রশাসনিক বৈঠক থেকে এই নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। বিপুল ভোটে জিতে তৃতীয়বার মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকেই রাজ্যে শিল্প উন্নয়ন এবং কর্মসংস্থান বৃদ্ধির দিকে জোর দিয়েছেন মমতা। সেই লক্ষ্যেই বৃহস্পতিবার প্রশাসনিক বৈঠক থেকে বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, আগামী দু’বছরে প্রায়

• ৮০০-র বেশি সংস্থা হাওড়া জেলায় তাদের শাখা খুলবে।
• ১০ হাজার ৪৮০ কোটি টাকা বিনিয়োগ হবে।
• ১ লক্ষ ১৬ হাজারের বেশি কর্মসংস্থান হবে।

এদিন ভূমি এবং ভূমি সংস্কার দফতরের কাজের ক্ষোভ প্রকাশ করেন মমতা। তাঁর অভিযোগ, “অনেকে ইচ্ছা করে দেরি করাচ্ছে।’’ মুখ্যমন্ত্রীর প্রশ্ন করেন, আগে ইউনাইটেড ক্লিয়ারেন্স সিস্টেম ছিল। সেটা এখন বন্ধ আছে কেন? কার নির্দেশে বন্ধ করা হয়েছে? দু’বছর ধরে কাজে দেরি করছে। তা হলে শিল্প হবে কী করে? উত্তরে সংশ্লিষ্ট আধিকারিক তাঁকে জানান, করোনা পরিস্থিতিতে কিছুদিন কাজ বন্ধ থাকার পর ফের শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন ১৪ ডিসেম্বর সিনার্জি রয়েছে। আগে জমি সংক্রান্ত সমস্যার সমাধান করতে হবে।

 

হাওড়া শিল্পাঞ্চলে নতুন ফায়ার স্টেশন হবে। আগামী ৫ বছরে একাধিক ইন্ডাস্ট্রিয়াল পার্ক (Industrial Park) তৈরি হবে। মুখ্যমন্ত্রী বলেন, হাওড়ায় শিল্প সম্ভাবনা যথেষ্ট পরিমাণে রয়েছে। সব দফতরের মধ্যে সমন্বয় করে দ্রুত শিল্প স্থাপনের কাজ শুরু করতে হবে।

আরও পড়ুন:Cooch Bihar Death :  কোচবিহারে একটি বালক -সহ পরিবারের তিনজনের রহস্যমৃত্যু

Related articles

প্রয়াত সুদীপ্তা-বিদীপ্তার মা! শোকের ছায়া স্টুডিওপাড়ায় 

দুঃসংবাদ টলিপাড়ায়। প্রয়াত বিদীপ্তা, সুদীপ্তা এবং বিদিশা চক্রবর্তীর মা দীপালি চক্রবর্তী (Dipali Chakraborty)। কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি।...

আজ মুর্শিদাবাদ – মালদহে নির্বাচনী প্রচারে মুখ্যমন্ত্রী 

বৃহস্পতিবার নির্বাচনী প্রচারে (Election Campaign) মুর্শিদাবাদের সাগরদিঘি ও সুতি বিধানসভা এলাকায় জনসভা করবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...

সফল উৎক্ষেপণ, দীর্ঘ পাঁচ দশক পর চাঁদে মানুষ পাঠালো নাসা! 

চার মহাকাশচারীকে নিয়ে ভারতীয় সময় অনুসারে বৃহস্পতিবার ভোর ৪টে ৪ মিনিটে ফ্লোরিডার কেনেডি মহাকাশ গবেষণা কেন্দ্র (Kennedy space...

ড্রোন ক্যামেরায় ধরা পড়েছে রাহুলের দুর্ঘটনার মুহূর্ত! চাঞ্চল্যকর দাবি প্রত্যক্ষদর্শীর

তালসারিতে (Talsari) শ্যুটিং করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হয়েছে টলিউড অভিনেতাকে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday Banerjee)। গোটা...