Thursday, May 14, 2026

Kolkata League: ৪০ বছর পর কলকাতা লিগ চ‍্যাম্পিয়ন মহামেডান স্পোর্টিং ক্লাব

Date:

Share post:

৪০ বছর পর কলকাতা লিগ চ‍্যাম্পিয়ন ( kolkata league) হল মহামেডান স্পোর্টিং ক্লাব ( Mohammedan sporting club)। বৃহস্পতিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে এদিন ৪০ হাজার দর্শক উপস্থিতে রেলওয়ে এফসিকে ১-০ গোলে হারাল সাদা-কালো ব্রিগেড। মহামেডানের হয়ে একমাত্র গোলটি করেন মার্কাস। এই জয়ের ফলে দ্বাদশবার কলকাতা লিগ চ‍্যাম্পিয়ন হল মহামেডান।

খরা কাটল মহামেডানের। ১৯৮১ পর ২০২১। কলকাতা লিগ উঠল রেড রোডের পাশের ক্লাবে। ম‍্যাচে এদিন শুরুতেই গোল পেয়ে যায় মহামেডান স্পোর্টিং। ম‍্যাচের ৩ মিনিটের মাথায় মার্কাসের গোল এগিয়ে যায় সাদা-কালো ব্রিগেড। এরপর একাধিকবার আক্রমণে গেলেও, গোলের ব‍্যবধান বাড়াতে ব‍্যর্থ হয় চেরনিশভের দল।

১৯৮১ সালে শেষ বার কলকাতা লিগ জিতেছিল মহামেডান। তার পর থেকে এই ঐতিহ্যবাহী টুর্নামেন্টের দখল ছিল মোহনবাগান ও ইস্টবেঙ্গলের হাতে। কিন্তু চলতি বছর দু’দলই আইএসএল খেলায় কলকাতা লিগে নাম দেয়নি তারা। সেই সুযোগে ট্রফি নিজেদের তাঁবুতে নিয়ে গেল কলকাতার তৃতীয় প্রধান।

আরও পড়ুন:Ramij Raja: পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজন নিয়ে কী বললেন রামিজ রাজা?

Related articles

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...