Tuesday, March 17, 2026

Attack in Bihar Court : আদালতে শুনানি চলাকালীন বিচারপতির দিকে বন্দুক তুললেন  দুই পুলিশকর্মী

Date:

Share post:

আদালত কক্ষের ভিতরে ঢুকে আচমকা বিচারপতির দিকেই তাক করে বন্দুক তুলে ধরলেন দুই পুলিশকর্মী ( judge Attacked by police in Bihar Court ) । বৃহস্পতিবার সকালে এই ঘটনাটি ঘটেছে বিহারের মধুবনি জেলার একটি আদালতে।

মধুবনির ওই আদালতে সংশ্লিষ্ট কক্ষে সে সময় একটি মামলার শুনানি চলছিল। আচমকাই দুই পুলিশ কর্মী ভিতরে ঢুকে বন্দুক তাক করেন অতিরিক্ত জেলা ও ঝঞ্জারপুর সেশন আদালতের বিচারক অবিনাশ কুমারের দিকে। এরপরই তাঁকে আক্রমণ করে। সঙ্গে সঙ্গে উপস্থিত অন্য পুলিশকর্মীরা এই দুজনকে ধরে ফেলে। বিচারক সম্পূর্ণ সুরক্ষিত আছেন। কিন্তু আকস্মিক এই ঘটনায় তিনি স্তম্ভিত ,আতঙ্কিত এবং আশঙ্কিত । এই ঘটনায় অন্য বিচারপতিরাও আতঙ্কিত । কারণ এই ঘটনা প্রথম হল। কিন্তু এরপরে আর কোনও আদালতে এমন ঘটনা ঘটবে না তার নিশ্চয়তা কোথায়? বিচারপতিরা নিরপেক্ষভাবে মামলার রায় দেন। সেক্ষেত্রে রায় সকলের যে পছন্দ মাফিক হবে এমন নয়। তার প্রতিক্রিয়া কখনওই এমন হওয়া উচিত নয়। যদিও এই ঘটনাটি কী কারনে ঘটেছে তা জানা যায়নি এখনো। পাটনা হাইকোর্টের তরফে একটি স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করা হয়েছে বলে জানা গিয়েছে। ডিজিপিকে তদন্তের রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

spot_img

Related articles

পহেলগামের রিসর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড, আতঙ্কিত পর্যটকরা

জম্মু-কাশ্মীরের পহেলগামের (Pahelgam, Jammu and Kashmir) লারিপোরা এলাকার এক রিসর্টে সোমবার রাতে আগুন লেগে যায়। গভীর রাতে রিসর্টের...

আজ বিকেলে তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশ, চমক ঘিরে জল্পনা রাজনৈতিক মহলে

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) দিনক্ষণ ঘোষণা হয়ে গেছে। সোমবার একপ্রস্থ প্রার্থী তালিকা প্রকাশ করেছে বাম...

রাতের কলকাতায় শিলাবৃষ্টি, মঙ্গলেও দক্ষিণবঙ্গে দুর্যোগের সতর্কতা!

চৈত্রের শুরু হতে না হতেই কালবৈশাখীর আমেজ দক্ষিণবঙ্গ জুড়ে। সোমবার সন্ধ্যা থেকেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি শুরু হয়েছিল জেলায় জেলায়।...

ভোট ঘোষণার পর কমিশনের রদবদল, ২৪ ঘণ্টার মধ্যে নতুন দায়িত্বে শীর্ষকর্তারা

ভোট ঘোষণার পর নির্বাচন কমিশনের নির্দেশে রাজ্যের একাধিক শীর্ষ প্রশাসনিক ও পুলিশ আধিকারিককে সরানো হয়েছিল। তার ২৪ ঘণ্টার...