Saturday, June 27, 2026

Ab De Villiers: সমস্ত ধরণের ক্রিকেট থেকে অবসর নিলেন এবিডি

Date:

Share post:

অবসর নিলেন এবি ডি ভিলিয়ার্স( Ab De Villiers)। শুক্রবার সমস্ত ধরণের ক্রিকেট থেকে অবসর নেন দক্ষিণ আফ্রিকার( South Africa) সুপারস্টার ব্যাটার। এদিন নিজেই টুইট করে অবসরের কথা ঘোষণা করেন ডি ভিলিয়ার্স। সদ্য সংযুক্ত আরব আমিরশাহিতে তিনি আইপিএল খেলেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে।

এদিন নিজের টুইটারে ডি ভিলিয়ার্স লেখেন, “একটি অসাধারণ সফর ছিল, কিন্তু এখন আমি সিদ্ধান্ত নিয়েছি সকল ধরণের ক্রিকেট থেকে অবসর নেওয়ার। মাঠে বড় ভাইদের সঙ্গে খেলার দিন থেকে, আমি প্রচন্ড মনোযোগ ও আনন্দের সঙ্গে খেলতাম। এখন ৩৭ বছর বয়সে, সেই উদ্যমের আগুন আর আগের মত জ্বলে না।”

আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে টানা ১১ বছর খেলেছেন ডি ভিলিয়ার্স। আর এই অবসরের দিনে তিনি ধন্যবাদ জানিয়েছেন বিরাট কোহলি সহ গোটা আরসিবি ম্যানেজমেন্টকেও।

এদিন এবিডি বলেন, “আরসিবির হয়ে অসাধারণ কিছু সময় কাটিয়েছি। ১১ বছর যেন হঠাতই করেই কেটে গেল। এবং খুবই খারাপ লাগছে ছেলেদের ছেড়ে যেতে। আমি সিদ্ধান্ত নিয়েছি জুতোজোড়া তুলে রেখে পরিবারের সঙ্গে সময় কাটাব। আমি ধন্যবাদ জানাতে চাই আরসিবি ম্যানেজমেন্ট, আমার বন্ধু বিরাট কোহলি, সতীর্থ, কোচ, সাপোর্ট স্টাফ, সমর্থক এবং গোটা আরসিবি পরিবারকে যারা এত বছর ধরে আমার উপর এত আস্থা রেখেছেন।”

আরও পড়ুন:Australia: অস্ট্রেলিয়া টেস্ট দলের অধিনায়কত্ব ছাড়লেন টিম পেইন

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...