Friday, June 26, 2026

Flood -Andhra Pradesh:  অন্ধ্রপ্রদেশে বন্যা পরিস্থিতি ভয়াবহ , হড়পা বানে ভেসে গেল বাস , মৃত ১৭

Date:

Share post:

প্রবল বর্ষণের জেরে অন্ধ্রপ্রদেশ কার্যত বন্যা বিধ্বস্ত (Flood in Andhra Pradesh) । জলমগ্ন একাধিক জেলা । বিপদসীমার উপর দিয়ে বইছে একাধিক নদী। এখনো পর্যন্ত ১৭ জনের মৃত্যুর খবর মিলেছে । নিখোঁজ শতাধিক। শনিবার সকালেই হড়পা বানে একটি যাত্রীবাহী বাস তলিয়ে গিয়েছে । অন্ধ্রপ্রদেশের বন্যা পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রী ওয়াই এস জগন্মোহন রেড্ডির সঙ্গে ফোনে কথা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। বিপর্যয় মোকাবিলায় সব রকমের সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী।

অন্ধ্রপ্রদেশের রায়লসীমা অঞ্চলেই মৃত্যু হয়েছে ১৭ জনের। নিখোঁজ শতাধিক । সবচেয়ে ভয়াবহ অবস্থা কারাপা জেলায়। শুধু এই জেলাতেই মৃত্যু হয়েছে ৮ জনের। নিখোঁজ ১২ জন। এদিন সকালেই হড়পা বানে যাত্রীবোঝাই আস্ত একটি সরকারি বাস ভেসে গিয়েছেবলে খবর। বেশির ভাগ যাত্রীকে উদ্ধার করা গেলেও ১২ জন ভেসে গিয়েছে বলে জানা গিয়েছে।

শুক্রবার সকাল থেকেই কারাপা এবং অনন্তপুর জেলায় প্রবল বৃষ্টি শুরু হয়েছে। যার জেরে হড়পা বানের সৃষ্টি হয়। তাতেই নিখোঁজ হয়েছেন শতাধিক মানুষ। চেয়ুরু নদীর জল বেড়ে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে কারাপা এবং অনন্তপুর জেলায়। তিরুমালা মন্দির জলমগ্ন হয়ে পড়ায় বহু পুণ্যার্থী সেখানে আটকে পড়েছেন বলে জানা গিয়েছে।

আলিপিরি থেকে তিরুমালা যাওয়ার পথে ধস নেমে রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। বায়ুসেনার বিমান ত্রাণ ও উদ্ধারকাজ শুরু করেছে। পাশাপাশি রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং দমকল উদ্ধারকাজে নেমেছে।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...