Saturday, May 16, 2026

Tiljala Traffic Gaurd: পাচারের চেষ্টা! পুলিশের তৎপরতায় উদ্ধার হাত বাঁধা ২ নাবালিকা

Date:

Share post:

হাত বেঁধে দুই নাবালিকাকে বাইপাসের উপর দিয়ে বাইকে নিয়ে যাচ্ছিলেন এক সন্দেহজনক ব্যক্তি। পাচার করার চেষ্টা চলছিল বলে সন্দেহ।

তিলজলা ট্রাফিক গার্ডের (Tiljala Traffic Gaurd) তৎপরতায় উদ্ধার ২ নাবালিকা। শনিবার, সকাল ১১টা নাগাদ আম্বেদকর ব্রিজের উপর দিয়ে দুই কিশোকে বাইকে করে নিয়ে যাচ্ছিলেন এক যুবক। নাবালিকাদের হাত শক্ত করে নাইলনের দড়ি দিয়ে বাঁধা ছিল। রুদ্ধশ্বাসে বাইক চালাচ্ছিলেন ওই যুবক। দেখেই সন্দেহ হওয়ায় উত্তর পঞ্চান্নগ্রাম ক্রসিংয়ের কাছে তাঁকে আটক করে ট্রাফিক পুলিশ। নিয়ে যাওয়া হয় তিলজলা ট্রাফিক গার্ডের ওসি সৌভিক চক্রবর্তীর (Souvik Chakraborty) কাছে। সেখানে মহম্মদ শেহতাব নামের ওই ব্যক্তি জানান, ওই দুই কিশোরীকে ট্যাংরায় তাদের দিদিমার বাড়ি থেকে বারুইপুরের মল্লিকপুরে নিয়ে যাচ্ছিলেন তিনি। নিজেকে ওই দুই কিশোরীর বাবা বলে পরিচয় দেন ওই ব্যক্তি। কিন্তু উদ্ধার হওয়া নাবালিকারা সে কথা অস্বীকার করে। তারা জানায়, এই ব্যক্তি তাদের বাবা নন। যন্ত্রণা এবং ভয়ে কুঁকড়ে গিয়েছিল দুই নাবালিকা। সৌভিক চক্রবর্তী তাদের জল খাওয়ান। কথা বলে কিছুটা আশ্বস্ত করেন। তারপর তিনজনকেই তিলজালা থানার এসআই-এর হাতে তুলে দেওয়া হয়। পুলিশ সূত্রে খবর, এই নাবালিকার মায়ের সঙ্গে ধৃত শেহতাবের সম্পর্ক রয়েছে। কিন্তু কোথায়, কী কারণে এই মেয়ে দুটিকে তিনি এভাবে বেঁধে নিয়ে যাচ্ছিলেন, সে বিষয়ে এখনও কিছু জানায়নি পুলিশ। তবে পাচারের চেষ্টা চলছিল কি না তা খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর।

Related articles

এবার অবাধ নির্বাচন হবে, বিজেপি প্রার্থীকে ১ লক্ষ ভোটে জেতান: আহ্বান শুভেন্দুর

"এতদিন ছিল, অবাধে ভোট হয়নি। এবার হবে। বিজেপি (BJP) প্রার্থীকে ১ লক্ষ ভোটে জেতান"। শনিবার ফলতায় (Falta) দলীয়...

কর্মীর বাড়ি থেকে প্রশাসনিক ভবন: তিন জেলায় হিংসার কাহিনী শুনলেন তৃণমূল প্রতিনিধিরা

নির্বাচনের পরে প্রতিদিন রাজ্যের বিভিন্ন প্রান্তে হিংসার শিকার তৃণমূলের কর্মী থেকে তাঁদের পরিবার। বাদ পড়েনি নির্বাচিত সদস্যরাও। তৃণমূল...

আরাবল্লীতে কোনও খনন নয়! রিপোর্টের জন্য অপেক্ষার নির্দেশ সুপ্রিম কোর্টের

আরাবল্লী পাহাড়ে খনন নিয়ে কড়া নির্দেশ দিল দেশের সুপ্রিম কোর্ট (Supreme Court)। আরাবল্লী পাহাড়ে (Aravalli Hill) এক ইঞ্চি...

এই ‘পরিবর্তন’-এর অঙ্গীকার ছিল! স্বপ্নার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ক্ষুব্ধ অভিষেক

একের পর এক তৃণমূল নেতা-কর্মীর বাড়িতে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের হামলা হামলার অভিযোগ তৃণমূলের। শুক্রবার রাতে জলপাইগুড়ির রাজগঞ্জ বিধানসভা...