Friday, June 26, 2026

আগামী সপ্তাহে দিল্লি সফরে মমতা, বিনিয়োগের লক্ষ্যে ডিসেম্বরে যাবেন মুম্বই

Date:

Share post:

আগামী সপ্তাহে চার দিনের দিল্লি(Delhi) সফরে যাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। আগামী ২২ নভেম্বর দুপুর ৩টেয় দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন তিনি। একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচির পাশাপাশি দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির(Narendra Modi) সঙ্গে সাক্ষাৎ করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লি সফরের পর রাজ্যে বিনিয়োগের লক্ষ্যে ডিসেম্বরে মুম্বই সফরে যাবেন মুখ্যমন্ত্রী।

সূত্রের খবর, এই দিল্লি সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে রাজ্যের আর্থিক দাবির প্রসঙ্গ তোলাই মূল লক্ষ্য মুখ্যমন্ত্রীর। ২০২০-২১ আর্থিক বছরে জিএসটি বাবদ ২০০০ কোটি টাকা প্রাপ্য রাজ্যের। এছাড়াও চলতি আর্থিক বছরের বকেয়া রয়েছে। আমফান, ইয়াস, বুলবুল-এর মতো সাইক্লোন মোকাবিলা বাবদ ৩২০০০ কোটি টাকা পাওনা রাজ্যের। সেখানে রাজ্য পেয়েছে মাত্র ১২০০ কোটি টাকা। এসব নিয়েও কথা বলবেন তিনি।

আরও পড়ুন: Tiljala Traffic Gaurd: পাচারের চেষ্টা! পুলিশের তৎপরতায় উদ্ধার হাত বাঁধা ২ নাবালিকা

অন্যদিকে প্রশাসনিক মহল সূত্রের খবর, রাজ্যে বিনিয়োগ টানতে ১ ডিসেম্বর থেকে ৩ দিনের মুম্বই সফরে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী বছর ২০ এবং ২১ এপ্রিল দু’দিন ধরে চলবে বাণিজ্য সম্মেলন। করোনা কাঁটায় গত দু’বছর এই সম্মেলন করতে পারেনি রাজ্য সরকার। এবার করোনার প্রকোপ অনেকটা কম। আর তাই রাজ্যে বিনিয়োগ টানতে আয়োজিত হবে সেই সম্মেলন। তার আগে ডিসেম্বরে মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) মুম্বই সফর বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...