Friday, June 26, 2026

S-400:চিনা মোকাবিলায় এবার ভারত, লাদাখ সীমান্তে মোতায়েন এস-৪০০ ক্ষেপনাস্ত্র

Date:

Share post:

লাল ফৌজের মোকাবিলায় এবার কোমরবেঁধে নামছে ভারতও। চিনা ফৌজের মোকাবিলার উদ্দেশে লাদাখ এবং অরুণাচল প্রদেশের প্রকৃত নিয়ন্ত্রণরেখায়(LOC) এস-৪০০ ক্ষেপনাস্ত্র মোতায়েন করতে চলেছে ভারতীয় সেনা।  প্রতিরক্ষা মন্ত্রক সূত্রের খবর, আগামী বছরের প্রথম দিকেই রাশিয়া থেকে আনা হবে দু’টি এস-৪০০। সেগুলিই উত্তর এবং উত্তর-পূর্বাঞ্চলের নিয়ন্ত্রণরেখায় মোতায়েন করা হবে।

আরও পড়ুন:আগামী সপ্তাহে দিল্লি সফরে মমতা, বিনিয়োগের লক্ষ্যে ডিসেম্বরে যাবেন মুম্বই

ভারতীয় সেনার ‘এয়ার ডিফেন্স রেজিমেন্ট’-এর নিয়ন্ত্রণে এস-৪০০ মোতায়েন হুয়ার পরে এলএসসি-তে শক্তির ভারসাম্যে বেজিংয়ের সঙ্গে নয়াদিল্লি পাল্লা দিতে পারবে বলে মনে করছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞদের একাংশ। শুধু ক্ষেপণাস্ত্র নয়, এই প্রযুক্তির সাহায্যে শত্রুর বিমান এবং ড্রোনও ধ্বংস করা যাবে।রাশিয়ার থেকে চিনও এই ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থা কিনেছে।

সম্প্রতি ভুটান সীমান্তে ও অরুণাচল সীমান্তের গা ঘেঁষে চিনা গ্রাম তৈরির ছবি উপগ্রহ চিত্রে উঠে এসেছে। তারপর থেকেই কেন্দ্রের উপর চাপ বেড়েছে। তাই পাকিস্তানের পাশাপাশি লাল ফৌজকে রুখতে মরিয়া হয়ে উঠেছে ভারত। প্রসঙ্গত, ই ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থা কেনার বিষয়ে মস্কোর সঙ্গে ২০১৪ সালে যোগাযোগ করে নয়াদিল্লি। আমেরিকার তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, রাশিয়ার সঙ্গে এস-৪০০ কেনার চুক্তি বাতিল করলে ভারত টার্মিনাল হাই অলটিটিউড এরিয়া ডিফেন্স (থাড) এবং পেট্রিয়ট-৩ ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা পাবে।  এরপর ২০১৮ সালে পুতিনের ভারত সফরের সময় এ বিষয়ে প্রায় ৪০ হাজার কোটি টাকার চুক্তি স্বাক্ষর ক্রা হয়। চলতি বছরেই সেই ক্ষেপনাস্ত্র আসার কথা। পরে আরও তিনটি ক্ষেপনাস্ত্র প্রতিরোধী ব্যবস্থা আসবে বলে প্রতিরক্ষা মন্ত্রক সূত্রের খবর।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...