Friday, June 26, 2026

India-New Zealand: ইডেন ম‍্যাচে টিকিটের কালোবাজারি, ৬৫০ টিকিটের দাম উঠল ৩০০০ টাকা

Date:

Share post:

রবিবার ইডেনে ভারত-নিউজিল‍্যান্ড ( India-New Zealand) টি-২০ ( T-20) সিরিজের তৃতীয় ম‍্যাচ। দু’বছর পর আবারও ক্রিকেটের নন্দনকাননে ফিরছে আন্তর্জাতিক ম‍্যাচ। স্বাভাবিক ভাবেই এই ম‍্যাচকে ঘিরে তুঙ্গে দর্শকদের উন্মাদনা। করোনার কথা মাথায় রেখে ম‍্যাচে ৭০ শতাংশ দর্শক প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। যার ফলে টিকিটের চাহিদা যে তুঙ্গে থাকবে তা বলাই বাহুল্য। আর এই রবিবারের ম‍্যাচের টিকিট নিয়ে শুরু হল কালোবাজারি। ৬৫০ টাকার টিকিটের দাম উঠল আকাশ ছোঁয়া।

করোনার কথা মাথায় রেখে চলতি বছর অনলাইনে বিক্রি করা হয় ভারত-নিউজিল‍্যান্ড ম‍্যাচের টিকিট। মাত্র কয়েক মিনিটে বিক্রি হয়ে যায় ম‍্যাচের সব টিকিট। এরপরই শুরু হয় টিকিটের কালোবাজারি। ৬৫০ টাকার টিকিট চাইছে দুই থেকে তিন হাজার টাকা। ওপর দিকে ১৫০০ টাকার টিকিট চাওয়া হচ্ছে পাঁচ থেকে ছয় হাজার টাকা। এই বিষয়ে সিএবির এক কর্তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন,” এই বিষয়ে খতিয়ে দেখবে সিএবি। প্রয়োজন কলকাতা পুলিশের সাইবার সেলে অভিযোগ জানান হবে।”

আরও পড়ুন:Sc Eastbengal: রবিবার আইএসএলের অভিযান শুরু করতে চলেছে ইস্টবেঙ্গল, প্রথম ম‍্যাচে দল নিয়ে আশাবাদী দিয়াজ

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...