Sunday, May 17, 2026

Bangladesh Coronaviris: দেশে ২০ মাস পর করোনায় মৃত্যুশূন্য দিন

Date:

Share post:

খায়রুল আলম, ঢাকা: গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত) বাংলাদেশে  করোনাভাইরাসে কারও মৃত্যু হয়নি। ফলে গত বছরের ৩ এপ্রিলের পর থেকে দীর্ঘ ৫৯৬ দিন পর করোনায় মৃত্যুশূন্য দিন দেখল বাংলাদেশ। এতে করোনায় মৃতের মোট সংখ্যা ২৭ হাজার ৯৪৬ জনে অপরিবর্তিত থাকল।শনিবার বাংলাদেশ স্বাস্থ্য অধিদপ্তরের তরফে এ তথ্য জানানো হয়েছে।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১৭৮ জনের। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৭৩ হাজার ৮৮৯ জনে।

বাংলাদেশে ২০২০ সালের ৮ মার্চ করোনাভাইরাসের রোগী ধরা পড়ার পর প্রথম মৃত্যু ঘটেছিল ১০ দিন পর ১৮ মার্চ।

এরপর কম-বেশি মৃত্যুতে ওই বছরের ৩ এপ্রিল কারও মৃত্যু ঘটেনি। তারপর শনিবারের আগে মৃত্যুহীন দিন আর ছিল না।

Related articles

তিলজলার আগুনের ঘটনায় চিকিৎসাধীনের মৃত্যু, মৃত বেড়ে ৩

তিলজলার(Tiljala) ভয়াবহ অগ্নিকাণ্ডে আবারও এক মৃত্যু। গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি ছিলেন ওই ব্যক্তি। মৃতের নাম মহম্মদ ইব্রা। তিলজলার(Tiljala)...

এখনই অতিমারী নয়: ইবোলা রোগ মহামারী, ঘোষণা WHO-এর

আফ্রিকার দুই দেশে ইবোলা রোগে দ্রুত মৃত্যুর ঘটনায় এবার ইবোলাকে মহামারী ঘোষণা করে স্বাস্থ্যক্ষেত্রে জরুরি অবস্থা (Global Health...

মাতৃহারা লিয়েন্ডার, প্রয়াত ভারতীয় মহিলা বাস্কেটবল দলের প্রাক্তন অধিনায়ক

প্রাক্তন আন্তর্জাতিক বাস্কেটবল খেলোয়াড় এবং লিয়েন্ডার পেজের (Leander Paes) মা জেনিফার(Jennifer )পেজ প্রয়াত। ক‍্যানসারে আক্রান্ত ছিলেন। তাঁর অস্ত্রোপচারও...

‘কচ্ছপ নীতি ও খরগোশ’, উৎপল সিনহার কলম 

এক যে ছিল কচ্ছপ, আর ছিল এক খরগোশ। ওঃ, আবার সেই প্রাচীন গপ্পো, নীতি শিক্ষে ! হ্যাঁ হ্যাঁ, খুব মনে...