Wednesday, April 29, 2026

ত্রিপুরায় বিজেপির গুণ্ডামির মাঝে আজ তৃণমূলের পথসভা, অভিষেকের সাংবাদিক বৈঠক

Date:

Share post:

জঙ্গলের রাজত্ব ত্রিপুরায়। আক্রান্ত তৃণমূল কর্মীরা। গ্রেফতার যুব তৃণমূল সভানেত্রী সায়নী ঘোষ। থানায় ঢুকে হামলা। রক্ত ঝরছে আগরতলার মাটিতে। এর মাঝেই আজ আগরতলায় আসছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

অনুমতি থাকা সত্ত্বেও বাতিল করা হয়েছে তাঁর আগরতলায় পূর্ব নির্ধারিত পদযাত্রা। কিন্তু আক্রান্ত দলীয় নেতা-নেত্রী এবং কর্মীদের পাশে দাঁড়াতে আগরতলা আসছেন সাংসদ। অন্যদিকে দুপুর বারোটায় তৃণমূল কংগ্রেস আগরতলায় পথসভা করবে। প্রতিবাদে সোচ্চার হবে রবিবারের তাণ্ডব আর অন্যায় গ্রেফতারের বিরুদ্ধে। বিকেল তিনটেতে সাংবাদিকদের মুখোমুখি হবেন সাংসদ। ত্রিপুরায় ভোটের তিনদিন আগে তাঁর সাংবাদিক বৈঠক বিশেষ তাৎপর্যপূর্ণ। অন্যদিকে আজই নয়াদিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর নির্দেশে দলের সাংসদরা আজ বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেবেন। সব মিলিয়ে ত্রিপুরায় জঙ্গল রাজত্বের বিরুদ্ধে দিল্লি থেকে আগরতলা, সরব হবে তৃণমূল কংগ্রেস।

আরও পড়ুন- KMC Election: কলকাতা-হাওড়া পুরভোটের প্রস্তুতি! সোমবার সর্বদল বৈঠক কমিশনের

 

Related articles

লুঙ্গি পরায় ভোটদানে বাধা কেন্দ্রীয় বাহিনীর! পোশাক দিয়ে ভোটারের বিচারে ক্ষুব্ধ মমতা

বাংলার বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায় (Second phase of West Bengal Assembly Election) নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে গাইঘাটা...

ইভিএমে টেপ লাগালো দুষ্কৃতী: তাড়াহুড়ো করে পুণর্নির্বাচন নয়, জানালন সিইও মনোজ

পুণর্নির্বাচন একটি বিরাট ব্যাপার। ফলে কোনও বুথ বা কেন্দ্রে পুণর্নির্বাচনের সিদ্ধান্ত নিতে গেলে অনেক তদন্ত করতে হবে, স্পষ্ট...

নাগরিকদের উপর কেন্দ্রীয় বাহিনী সন্ত্রাস! হাওড়ায় CRPF ধাক্কায় বৃদ্ধের মৃত্যুতে গর্জে উঠলেন অভিষেক

কেন্দ্রীয় বাহিনীর ধাক্কায় এক বৃদ্ধের মৃত্যুর ঘটনা নিয়ে গর্জে উঠলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

কোন দলের প্রার্থী প্রশ্ন করার ওরা কারা? কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে ক্ষুব্ধ কুণাল

রাজ্যের দ্বিতীয় দফার ভোটে কেন্দ্রীয় বাহিনী দাপট অব্যাহত। দিকে দিকে কেন্দ্রীয় বাহিনীর হাতে শিশু, মহিলা থেকে বৃদ্ধরা আক্রান্ত...