Tuesday, March 17, 2026

Dumdum Airport: দমদম বিমানবন্দরের রানওয়েতে কুকুর! নামতে গিয়েও আকাশে উড়ল ব্রাত্য-কুণালদের বিমান

Date:

Share post:

দমদম বিমানবন্দরের (Dumdum Airport) রানওয়েতে হঠাৎ কুকুর। নামার মুখে ফের আকাশে উঠল রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু, তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ, সায়নী ঘোষদের বিমান।

আরও পড়ুন: Supreme Court: পুরভোটে নিরাপত্তার কী ব্যবস্থা? দেড় ঘণ্টার মধ্যে ত্রিপুরা সরকারকে জানাতে বলল সুপ্রিম কোর্ট

প্রায় পনেরো মিনিট পর অবতরণের অনুমতি দেওয়া হয়। ইন্ডিগোর (IndiGo) বিমানটি আগরতলা (Agartala) থেকে কলকাতা (Kolkata) আসছিল। নির্ধারিত সময়ের আগে পৌঁছচ্ছিল এটি। বিমানের চাকা বেরিয়ে এসেছিল। হঠাৎ একটি ঝাঁকুনি দিয়ে  বিমানের গতি বাড়িয়ে এটি উঠে যায়। এরপর বিমানের চাকা গুটিয়ে নেওয়া হয়।

আরও পড়ুন: ত্রিপুরায় ভোট ২৫ নভেম্বরই, রাজ্যকে অবাধ ভোটের নির্দেশ সুপ্রিম কোর্টের

কিছুক্ষণ পর পাইলট মাইকে ঘোষণা করেন রানওয়েতে কুকুর ঢুকে পড়ায় এটিসি বিমানটির অবতরণ বারণ করে আবার উড়তে বলে। ফলে বিমান আবার উঠে যায়। কিছুক্ষণ পর আবার অবতরণের রুটে এসে নামে (Dumdum Airport)।

আরও পড়ুন: Tripura: হিম্মত থাকলে বহিষ্কার করুক বিজেপি: সুদীপের বক্তব্যকে স্বাগত জানিয়ে চ্যালেঞ্জ ব্রাত্য-কুণালের

বিমানটি ছিল যাত্রীপূর্ণ। ত্রিপুরা পুরভোটের শেষ দিনের প্রচার সেরে তৃণমূল কংগ্রেসের নেতারা কার্যত সকলেই এই বিমানে ফেরেন। ছিলেন ব্রাত্য বসু (Bratya Basu), কুণাল ঘোষ (Kunal Ghosh), সুস্মিতা দেব (Susmita Dev), অর্পিতা ঘোষ (Arpita Ghosh), সায়নী ঘোষ (Saayoni Ghosh), জয়া দত্ত (Jaya Dutta) প্রমুখ।

আরও পড়ুন: SSC: এসএসসি ‘গ্রুপ-ডি’ নিয়োগ মামলা, সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে রাজ্য

spot_img

Related articles

Vote for Bangla, ২২৬-এর বেশি আসন পেয়ে জিতব: ২৯১ কেন্দ্রের প্রার্থীদের নাম ঘোষণা করে টার্গেট বাঁধলেন মমতা

সব মনীষীদের স্মরণ করে শ্রদ্ধা জানিয়ে ২০২৬-এর বিধানসভা নির্বাচনে দলের প্রার্থী তালিকা ঘোষণা তৃণমূল (TMC) সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...

পায়ে হাত দিয়ে ক্ষমা চাইতে হবে পরিচালককে! কেন বললেন জিতু, টলিপাড়ায় ফের বিতর্ক

মঙ্গলের সকাল থেকে বিনোদন জগতের বিতর্কের শিরোনামে অভিনেতা জিতু কামাল (Jeetu Kamal)। শ্যুটিং সেটে দুর্ব্যবহার, চড়া পারিশ্রমিকের বায়নাক্কার...

রমজান মাসে নারকীয় কাণ্ড, হামলার ঘটনায় গর্জে উঠলেন রশিদ-নবীনরা

রমজানের সময় আফগানিস্তানের হাসপাতালে বোম আক্রমণ পাকিস্তানের। প্রায় ৪০০ জন মানুষ নিহত। দেশের মানুষের এই মর্মান্তিক পরিণতি দেখে...

অপসারিত মিনা বদলি তামিলনাড়ুতে! নন্দিনী চক্রবর্তীকে কোথায় পাঠানো হল?

বিজেপির নির্দেশে প্রশাসনিক রদবদলের সিদ্ধান্ত নিয়ে নির্বাচন কমিশনকে তীব্র কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বাংলার স্বরাষ্ট্র...