Wednesday, May 13, 2026

Black Diamond Express: লাইনে ফাটল, অল্পের জন্য রক্ষা পেল হাওড়াগামী ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস

Date:

Share post:

রেললাইনে বড়সড় ফাটল। যার জেরে প্রায় দেড় ঘণ্টা আটকে থাকল হাওড়াগামী ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস (Black Diamond Express)।  অল্পের জন্য রক্ষা পেলেন দুর্ঘটনার হাত থেকে।
দুর্গাপুর এবং রাজবাঁধ স্টেশনের মধ্যবর্তী সগড়ভাঙ্গা শিল্পতালুক সংলগ্ন এলাকায় দেখা দেয় ফাটল। এর জেরেই আটকে পড়ে ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস (Black Diamond Express )।

লাইনে ফাটলের কারণ খতিয়ে দেখছেন রেলের আধিকারিকেরা। মঙ্গলবার রাত ৯টা নাগাদ ফাটলটি সাময়িকভাবে মেরামত করে ট্রেনটি ছাড়া হয়। এরপর ওই লাইনে কাজ শুরু হয়।

ঘটনার সূত্রপাত মঙ্গলবার সন্ধ্যা ৭টা ১০ নাগাদ । দুর্গাপুর স্টেশন থেকে হাওড়ার উদ্দেশ্যে ছাড়ে এই ট্রেন। স্বাভাবিক গতিতেই গন্তব্যের দিকে এগোচ্ছিল  ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস। হঠাৎ করেই যাত্রীরা ঝাঁকুনি অনুভব করেন। তার সঙ্গে প্রচন্ড আওয়াজও হয়। তড়িঘড়ি থামিয়ে দেওয়া হয় ট্রেন। আতঙ্কের জেরে অনেক যাত্রীই নেমে পড়েন ট্রেন থেকে।

শেষপর্যন্ত দেখা যায়, রেললাইনে ফাটল রয়েছে। ফাটল মেরামতির জন্য রেলের কর্মীরা দ্রুত পৌঁছান ঘটনাস্থলে। প্রত্যক্ষদর্শীরা জানান, ‘নির্ধারিত সময়েই ট্রেন ছাড়ে। কাজের দিন হওয়ায় যাত্রীও ভালোই ছিল। দুর্গাপুর থেকে ট্রেন ছাড়ার কিছুক্ষণের মধ্যে প্রবল ঝাঁকুনি হয়। ট্রেন দাঁড়িয়ে যায়। পরে জানা যায়, রেললাইনে ফাটল দেখা দিয়েছে। অনেকেই ভয়ে ট্রেন থেকে নেমে যান। দেড় ঘণ্টারও বেশি সময় ধরে ট্রেন দাঁড়িয়ে থাকার পর তা ছাড়ে।

Related articles

চিংড়িহাটায় মেট্রোর অসমাপ্ত কাজ শুরু: পরপর দুই সপ্তাহ ৬০ ঘণ্টা করে যান নিয়ন্ত্রণ

দুই পথের যান নিয়ন্ত্রণ করে এবার শুরু হচ্ছে চিংড়িহাটা এলাকায় মেট্রোর বাকি থাকা সংযোগস্থল তৈরির কাজ। দুই দফায়...

বিধানসভার প্রথম দিন: শুরু শপথগ্রহণ, সদস্য হলেন ১৪৪ বিধায়ক

বুধবার থেকে রাজ্য বিধানসভায় শুরু হল অষ্টম বিধানসভার নবনির্বাচিত সদস্যদের শপথগ্রহণ পর্ব। অধিবেশনের প্রথম দিনেই বিধায়ক হিসেবে শপথ...

সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক মামলা! পরবর্তী শুনানি কবে?

সুপ্রিম কোর্টে আইপ্যাক মামলার শুনানি ঘিরে বুধবার যে পারদ চড়েছিল, তাতে সাময়িক বিরতি পড়ল। সলিসিটর জেনারেল তুষার মেহতার...

ভবানীপুরে হুড খোলা গাড়িতে রোড-শো: অনুরাগীদের অভিনন্দন কুড়ালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

বুধবারই ভবানীপুরের বিধায়ক হিসাবে শপথ নিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের বিধায়ক পদ ছেড়ে ভবানীপুরকেই নিজের বিধানসভা কেন্দ্র হিসাবে...