Sunday, May 17, 2026

SSC Recruitment : এখনই সিবিআই নয়, একক বেঞ্চের রায়ে স্থগিতাদেশ দিল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ

Date:

Share post:

স্কুল সার্ভিস কমিশনের (Ssc grp- Dstaff recruitment) গ্রুপ-ডি কর্মী নিয়োগে দুর্নীতি মামলায় এখনই সিবিআই অনুসন্ধান শুরু করতে পারছে না । হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের এই রায়কে তিন সপ্তাহের জন্য স্থগিতাদেশ দিল ডিভিশন বেঞ্চ । এ ব্যাপারে কলকাতা হাইকোর্টের একক বেঞ্চ যে রায় দিয়েছিল, তাতে তিন সপ্তাহের জন্য স্থগিতাদেশ দিল ডিভিশন বেঞ্চ।

স্কুলে গ্রুপ-ডি বা চতুর্থ শ্রেণির কর্মী নিয়োগের প্রক্রিয়ায় গরমিল দেখা দেওয়ায় কেন্দ্রীয় তাইতো কারী সংস্থা সিবিআই কে প্রাথমিক অনুসন্ধানের দায়িত্ব দিয়েছিল কলকাতা হাই কোর্টের সিঙ্গেল বেঞ্চ। আগামী 21 শে ডিসেম্বরের মধ্যে অনুসন্ধান শেষ করে আদালতকে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেয়া হয়েছিল কিন্তু সিঙ্গল বেঞ্চের সেই রায় কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে আবেদন করে রাজ্য বুধবার সেই মামলার শুনানি ছিল । রাজ্য, স্কুল সার্ভিস কমিশন ও মধ্যশিক্ষা পর্ষদের তারিখে গড়া সেই মামলা মামলার শুনানিতে বিচারপতি হরিশ টন্ডন ও বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তর ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয়, এই বিষয়ে আরও বিস্তারিত শুনানির প্রয়োজন। তাই তিন সপ্তাহের জন্য ওই নির্দেশ স্থগিত থাকবে। এই তিন সপ্তাহ সময়সীমার মধ্যে এসএসসি ও মধ্যশিক্ষা পর্ষদকে সমস্ত তথ্য মুখবন্ধ খামে আদালতের কাছে জমা দিতে হবে। একক বেঞ্চের নির্দেশ মোতাবেক যা সিবিআইয়ের কাছে জমা দেওয়ার কথা ছিল।

Related articles

প্রায় ৬০ লিটার দুধ দান! মাতৃত্বের প্রথম বছরেই নজির জোয়ালার

মাতৃত্বের প্রথম বছরেই এক অনন্য মানবিক নজির গড়লেন ভারতের প্রাক্তন ব্যাডমিন্টন তারকা জোয়ালা গুট্টা (Former badminton star Joala...

পেট্রোল-ডিজেলের পরে CNG: রাজধানীতে দুদিনে ৩ টাকা বাড়ল দাম

দেশের রাজধানী শহরকে দূষণমুক্ত করতে দীর্ঘদিন ধরে সিএনজি-র ব্যবহারে জোর দেওয়া হয়েছে। অথচ রাজধানী দিল্লিতে সেই সিএনজি এখন...

IPL: দিল্লিতে টিকিটের বিরাট কালোবাজারির চক্র ফাঁস, জড়িত ডিডিসিএ কর্তাও

আইপিএল(IPL) ম্যাচে টিকিটের কালোবাজারি (Black marketing) তুঙ্গে। গত ২৭ এপ্রিল অরুণ জেটলি স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল দিল্লি ক্যাপিটালস এবং...

বিপাকে অনুরাগ, পরিচালকের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি!

বিতর্কের সঙ্গে বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপের (Anurag Kashyap) সম্পর্কটা নতুন নয়। সেই কারণেই মাঝেমধ্যে বিপাকে পড়তে হয় তাঁকে।...