Sunday, May 17, 2026

হরিয়ানা প্রদেশ তৃণমূলের ইনচার্জ করা হল রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায়কে

Date:

Share post:

২০২৪ লোকসভা ভোটকে পাখির চোখ করে দেশজুড়ে সংগঠন বিস্তার শুরু করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে ত্রিপুরা, গোয়া, উত্তরপ্রদেশের পর এবার হরিয়ানাকে পাখির চোখ করেছে ঘাসফুল শিবির। বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি সফরে গিয়ে নিজেই হরিয়ানায় সংগঠন বিস্তারের কথা ঘোষণা করেছিলেন। হরিয়ানার জনপ্রিয় নেতা অশোক তানওয়ার তৃণমূলে যোগ দেন।

এবার হরিয়ানা রাজ্যের দায়িত্ব দেওয়া হল রাজ্যসভার সাংসদ সুখেন্দুশেখর রায়কে (Sukhendu Sekhar Roy)। তাঁকে হরিয়ানা প্রদেশ তৃণমূলের ইনচার্জ করা হল তৃণমূলের পক্ষে।

প্রসঙ্গত, কৃষক আন্দোলনের জেরে হরিয়ানায় বিজেপির পায়ের মাটি সরেছে। বিতর্কিত কৃষি আইন প্রত্যাহার করে সেই ক্ষতে প্রলেপ দেওয়ার চেষ্টা চালাচ্ছেন খোদ প্রধানমন্ত্রী মোদি। এমন পরিস্থিতিতে গেরুয়া শিবিরের সেই নড়বড়ে জমিতেই ঘাসফুল ফোটাতে চাইছে তৃণমূল।

আরও পড়ুন- গেরুয়া হিংসার বাতাবরণে পুরভোট ত্রিপুরায়, সুপ্রিম কোর্টে যেতে পারে TMC ও CPIM

Related articles

মোষের মাংস রফতানি করে দেশের আয় ৪ বিলিয়ান ডলার, বিজেপিকে ইলেক্টোরাল বন্ডে ৩০ কোটি অনুদান আল্লানা গ্রুপের!

২০১৪ সালে কেন্দ্রে ক্ষমতায় এসে পূর্বতন ইউপিএ সরকারকে (UPA) “গোলাপি বিপ্লব” প্রচার এবং গবাদি পশু জবাইকে উৎসাহিত করার...

মেট্রোর কাজের জন্য বন্ধ টালিগঞ্জ থেকে ব্রিজি পরিষেবা

পূর্ব ঘোষণা মতোই রবিবাসরীয় সকাল থেকে মেট্রোর কাজের জন্য বন্ধ মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশন থেকে শহিদ ক্ষুদিরাম...

রবিবাসরীয় সকালে অস্বস্তিকর গরম, বিকেলে ঝড়বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে 

ছুটির সকালে ভ্যাপসা গরমে নাজেহাল বাঙালি। ঘরের মধ্যে ফ্যান ছাড়া থাকা যাচ্ছে না, হাটে বাজারে বেরোলে ঘেমেনেয়ে একাকার...

রবিবারও জেলায় জেলায় তৃণমূলের প্রতিনিধি দল

রাজ্যে ভোট পরবর্তী হিংসায় (post poll violence) আক্রান্ত তৃণমূল কর্মীরা। কেউ ঘর ছাড়া, কেউ শারীরিক হেনস্থার শিকার। দলের...