Sunday, May 17, 2026

Earthquake : ভূমিকম্পের জেরে কেঁপে উঠল কলকাতা, কম্পন অনুভূত বাংলাদেশেও

Date:

Share post:

ভারত-মায়ানমার সীমান্তে ফের ভূমিকম্প। শুক্রবার ভোরে এই সীমান্ত এলাকা কেঁপে উঠল । রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.১। এমনকি ভূমিকম্পের জেরে কেঁপে উঠল উত্তরবঙ্গ-সহ কলকাতাও।

জানা গিয়েছে, শুক্রবার ভোর ৫টা ১৫ মিনিট নাগাদ কলকাতায় এই কম্পন অনুভূত হয়। কম্পনের স্থায়িত্ব ছিল ৩০ সেকেন্ড।

আরও পড়ুন-  Breakfast news: ব্রেকফাস্ট নিউজ
ন্যাশনাল সেন্টার ফর সেসমলজির (National Center for Seismology) তথ্য অনুযায়ী, শুক্রবার কেঁপে ওঠে পশ্চিমবঙ্গ, অসম, ত্রিপুরা। ভোর ৫টা ১৫ মিনিট নাগাদ এই কম্পন হয়। কম্পন বুঝতে পেরে অনেকেই বাইরে বেরিয়ে আসেন। কলকাতার একটি অফিসেও দেখা যায় এরকম ছবি। সংশ্লিষ্ট সংস্থার কর্মীরা জানান, নাইট শিফটে কাজ করছিলেন তাঁরা। হঠাৎই কেঁপে ওঠে চেয়ার। ভূমিকম্প বুঝতে পেরে সঙ্গে সঙ্গেই তাঁরা অফিসের নিচে নেমে আসেন। যদিও এই ঘটনায় কোনও বড়সড় ক্ষতি হয়নি।

মিজোরামের থেনজল থেকে ৭৩ কিমি দক্ষিণ-পূর্বে ও ১২ কিমি গভীর ভূমিকম্পের উৎসস্থল ।

বাংলাদেশের চট্টগ্রাম থেকে উৎসস্থল ১৭৪ কিমি পূর্বে। অসম, ত্রিপুরা এবং প্রতিবেশী দেশ বাংলাদেশেও অনুভূত হয়েছে কম্পন। এখনও পর্যন্ত বড়সড় ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ভারতের পাশাপাশি বাংলাদেশের বিস্তীর্ণ এলাকায় কম্পন অনুভূত হয়েছে। ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার, সিলেটে কেঁপে উঠেছে।

Related articles

মাতৃহারা লিয়েন্ডার পেজ: অলিম্পিয়ানের মৃত্যুতে শোকবার্তা মুখ্যমন্ত্রীর

প্রয়াত প্রাক্তন আন্তর্জাতিক বাস্কেটবল তারকা ও অলিম্পিয়ান জেনিফার পেজ (Jennifer Paes), যিনি কিংবদন্তি টেনিস তারকা লিয়েন্ডার পেজের (Leander...

গোমাংস খাবেন না: পরামর্শ নাখোদা মসজিদের ইমামের, নিষিদ্ধ হোক রফতানি, মন্দিরেও বলি বন্ধের আর্জি

রাজ্যে ১৯৫০ সালের আইন কার্যকর করে প্রকাশ্যে জবাই বন্ধের নির্দেশ দিয়েছে সরকার (State Government)। নির্দেশকে স্বাগত জানিয়ে শুধু...

বিজেপির বিজয় মিছিল থেকে হামলা! নায়ারণগড়ে ভাঙল পরপর দোকান

ফের একবার ভোট পরবর্তী সন্ত্রাসের শিকার সাধারণ ব্যবসায়ীরা। পূর্ব মেদিনীপুরের পরে এবার পশ্চিম মেদিনীপুর। রাতের অন্ধকারে যেভাবে আগেও...

প্রায় ৬০ লিটার দুধ দান! মাতৃত্বের প্রথম বছরেই নজির জোয়ালার

মাতৃত্বের প্রথম বছরেই এক অনন্য মানবিক নজির গড়লেন ভারতের প্রাক্তন ব্যাডমিন্টন তারকা জোয়ালা গুট্টা (Former badminton star Joala...