Sunday, May 17, 2026

Accident:নিয়ন্ত্রণ হারিয়ে দোকানের উপর উল্টে গেল ডাম্পার, মৃত ৪

Date:

Share post:

নিয়ন্ত্রণ হারিয়ে আচমকা দোকানে ঢুকে পড়ল পাথরবোঝাই ডাম্পার। মর্মান্তিকভাবে ঘটনাস্থলেই মৃত্যু হয় ৪ জনের। গুরুতর আহত ৩ জন। তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির ইন্টার্ন বাইপাসে(Siliguri Eastern Bypass)। ঘটনাটিকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে বিষয়টিকে নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় সূত্রের খবর, বৃহস্পতিবার রাত ৯টা নাগাদ শিলিগুড়ি শহর লাগোয়া ইন্টার্ন বাইপাস দিয়ে যাচ্ছিল পাথরবোঝাই একটি ডাম্পার। জলেশ্বরী বাজারের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন ওই ডাম্পারের চালক। প্রথমে রাস্তার দুধারে বেশ কয়েকটি দোকানে ধাক্কা মারতে থাকে। এরপর সোজা দুটি দোকানে উপর ডাম্পারটি উল্টে যায়। ঘটনাস্থলেই মারা যান ৪ জন।

আরও পড়ুন:Earthquake : ভূমিকম্পের জেরে কেঁপে উঠল কলকাতা, কম্পন অনুভূত বাংলাদেশেও

এই দুর্ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় গোটা এলাকায়। এলাকায় স্থানীয় ভক্তিনগর থানার(Bhaktinagar Police Station) আইসি-সহ পুলিশ আধিকারিকরা পৌঁছলে তাঁদের ঘিরে বিক্ষোভ দেখায় স্থানীয়রা।যদিও কিছুক্ষণের মধ্যেই উত্তেজিত জনতাকে নিয়ন্ত্রণে আনে পুলিশ।



Related articles

পাঁচ মেডিক্যালে স্বাস্থ্যসচিব: খতিয়ে দেখলেন পরিষেবা থেকে রোগীর সমস্যা

রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার হাল ফেরাতে এবার মাঠে নামল স্বাস্থ্যভবন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Chief Minister) সঙ্গে বৈঠকের পর শনিবার...

ফ্রান্সের বিশ্বমঞ্চে প্রথম বাঙালি কনটেন্ট ক্রিয়েটর ‘লাফটারসেন’ 

সমাজমাধ্যমে মানুষের মুখে হাসির ফোয়ারা ছোটান যে মানুষটি, আবার মাঝে মধ্যেই সামাজিক বা স্পর্শকাতর বিষয় নিয়ে নজর কাড়েন...

ডার্বিতে টুটু স্মরণ, ইস্ট – মোহনের লড়াইয়ে হাজির নিশীথ

  আইএসএল ডার্বি ম্যাচের মেগা মঞ্চে টুটু বোসকে স্মরণ করল ইস্টবেঙ্গল মোহনবাগান কয়েকদিন আগেই প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন...

পরিযায়ী শ্রমিকের জেলা পরিচয় মুছে দেব: ফলতায় প্রচারে আশ্বাস শমীকের

বিধানসভা উপনির্বাচনের আগে ফলতার নির্বাচনী প্রচার থেকে উন্নয়নের আশ্বাস বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের। একদিকে এলাকায় দুষ্কৃতী দৌরাত্ম্য...