Friday, June 26, 2026

Kolkata Corporation: কলকাতা পুরভোট : শরিকি বিদ্রোহে জোট ভাঙল বাম কংগ্রেসের, সাদামাটা প্রার্থী তালিকা

Date:

Share post:

কলকাতা পুরভোটে বাম-কং জোট হলো না। শরিকদের প্রবল বিদ্রোহে কার্যত মাথা নত করে বামফ্রন্টের প্রার্থী তালিকা ঘোষণা করতে বাধ্য হলো সিপিএম। প্রায় ১৬-১৭টি আসনে প্রার্থী দেয়নি ফ্রন্ট। সরকারিভাবে বলা হচ্ছে বন্ধুভাবাপন্ন দলের জন্য আসনগুলি ছাড়া থাকল। সেখানে আইএসএফ রয়েছে। সেকথা স্পষ্টভাবে বলা হয়েছে। আবার কংগ্রেস কাউন্সিলর সন্তোষ পাঠকও রয়েছেন। যে আসনে বামফ্রন্ট প্রার্থী দেয়নি। অর্থাৎ শরিকি বিদ্রোহে জোট ভেঙে গেলেও বড় দাদা সিপিএমের জেদ ধরে রাখার আপ্রাণ চেষ্টা। কিছু আসনে ফ্রন্ট প্রার্থী তালিকা চূড়ান্ত করতে পারেনি। সেগুলি শনি-রবিবারের মধ্যে জানিয়ে দেওয়া হবে।

শুক্রবার দুপুরে কলকাতা পুরভোটে বামেদের প্রার্থী তালিকায় বিশেষ কোনও চমক ছিল না। কোনও তারকা প্রার্থী নেই। করুণা সেনগুপ্তর মতো বয়স্ক প্রার্থী যেমন আছেন, তেমনি নতুন মুখও আছে। কিন্তু বিধানসভা ভোটের পর সিপিএম ভুল স্বীকার করে বলেছিল, বিজেপি-কংগ্রেস আসলে বিজেমূল, এই ব্যাখ্যা ভুল ছিল এবং দুই দলকে একাসনে বসানো ঠিক হয়নি। শুক্রবার তারাই ১৮০ ডিগ্রি ঘুরে গিয়ে বলল, বিজেপি মানে নৈব নৈব চ। আর তৃণমূল কংগ্রেসকে না হারালে এগোনো যাবে না! বামেদের এগোনোয় তৃণমূল কংগ্রেস কোথায় বাধা, সেটা পরিস্কার নয়। যাদের ভোট বিজেপির বাক্সে পড়ছে, তারা একথা বলে কোন যুক্তিতে, সেটাই প্রশ্ন। আর একবার প্রমাণিত হলো এখনও রাজনৈতিক গোলোকধাঁধায় আটকে রয়েছে শূন্যয় ঠেকা বাম।

১৪৪ প্রার্থীর মধ্যে যেগুলি ঘোষণা করা হয়েছে, তারমধ্যে ৫৬ জন মহিলা প্রার্থী। গতবারের চাইতে ৮জন বেড়েছে। সংখ্যালঘু প্রার্থী আপাতত ১৮জন।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...