Monday, June 15, 2026

IWL: শক্তিশালী দলের বিরুদ্ধে দুরন্ত জয়, ইস্টবেঙ্গলের লক্ষ্য এবার দ্বিতীয় রাউন্ড

Date:

Share post:

ইন্ডিয়ান উইমেন্স লিগে(IWL) জয়ের ধারা অব্যাহত ইস্টবেঙ্গলের(East Bengal)। শুক্রবার ওডিশার দল নীতা এফএ-র বিরুদ্ধে ৫-০ গোলে জিতল লাল হলুদ। লাল-হলুদের হয়ে গোল করেছেন সুলঞ্জনা রাউল, সৌম্যা গুগুলোথ, রেস্টি নানজিরি, ফাজিলা ইকাপুত ও নাওরেম প্রিয়াঙ্কা দেবী।

৫ মিনিটের ফাজিলা ইকওয়াপুট দারুণ পাস থেকে গোল করেন সুলঞ্জনা রাউল। ম্যাচে ইস্টবেঙ্গলের দ্বিতীয় গোল আসে ৪২ মিনিটে। ফের ইকয়াপুটের থ্রু থেকেই গোল করলেন সৌম্যা।প্রথম ৪৫ মিনিট শেষে খেলার ফল ছিল ২-০।

দ্বিতীয়ার্ধে খেলার গতি আরও বাড়ায় লাল হলুদ।  ৫১ মিনিটে গোল করেলন রেস্টি, চতুর্থ গোল আসে ফের নিতা এফএর ডিফেন্সের ভুলেই। গোল করেন ফাজিলা। শেষ গোল করলেন প্রিয়াঙ্কা দেবী।

প্রথম তিন ম্যাচে জয় পেয়েছে লাল হলুদ। আইডব্লিউএলে গতবারের চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল(East bengal)। এবারও চ্যাম্পিয়নের মতোই খেলছে অ্যান্থনি অ্যান্ড্রুজের দল। প্রথম রাউন্ডে সব ম্যাচে জয় পেয়েছে লাল হলুদ। এবার খেলতে নামবে দ্বিতীয় রাউন্ডে। যা আরও কঠিন হবে মনে করছেন কোচ  অ্যান্টনি।

Related articles

NCPI-তে যোগ দলত্যাগী সাংসদদের: ব্যাঙের ছাতায় কেন, প্রশ্ন তৃণমূলের

লোকসভায় তৃণমূলের বিরুদ্ধে প্রবল ক্ষোভ দেখিয়ে নিজেদের দল ছেড়ে এনডিএকে সমর্থনের দাবি করেছিলেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। শেষ...

নেহরুর রেকর্ড ভেঙে মোদির একযুগ: ঋণের পাহাড়, বেকারত্ব ও প্রশ্নফাঁসের ১২ বছর 

দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে পিছনে ফেলে ভারতের ইতিহাসে সবচেয়ে বেশিদিনের প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদি। দেশজুড়ে বিজেপির ধান্দাবাজ...

পেট্রোল-ডিজেল ছাড়া ইথানলেই গাড়ি! গড়কড়ির সিদ্ধান্তে সংকটে দেশ

এবার দেশে ১০০ শতাংশ ইথানলে (E100) গাড়ি চালানোর সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়ি...

চাপের কাছে ‘বেসামাল’ হয়েই বিদ্রোহী শিবিরে সুদীপ! ‘বিশ্বাসঘাতক’ দাবি কুণালের

যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে রবিবার রেবেল তৃণমূলদের সঙ্গে ভূপেন্দ্র যাদবের বাড়িতে দেখা গেল সুদীপ বন্দ্যোপাধ্য়ায়কে। তৃণমূলের সঙ্গ ছেড়ে...