Thursday, May 14, 2026

KMC 45: সন্তোষের বিরুদ্ধে পাঞ্জা লড়তে এবার তৃণমূলের তুরুপের তাস শক্তি

Date:

Share post:

শুক্রবার ঘোষণা হয়েছে কলকাতা পুরভোটের তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা। পুরসভার ৪৫ নম্বর ওয়ার্ডে এবারের তৃণমূলের প্রার্থী শক্তিপ্রতাপ সিং। একেবারেই তরুণ তুর্কি, নতুন মুখ। বিপক্ষ টিমে রয়েছেন তিনবারের কাউন্সিলর কংগ্রেস নেতা সন্তোষ পাঠক। ফলে লড়াইটা বেশ অন্যরকম।

পুরসভার ৪৫ নম্বর ওয়ার্ডকে অফিস পাড়া বললেই চলে। ইডেন উদ্যানের পাশাপাশি রাইটার্স বিল্ডিংস, রিজার্ভ ব্যাঙ্কের মতো বিখ্যাত বাড়িগুলি এই ওয়ার্ডের মধ্যেই আছে। বাড়ি কম অফিস বেশি এই এলাকায়। এই এলাকায় প্রথমবারের জন্য লড়াইয়ের ময়দানে নেমেছেন শক্তিপ্রতাপ। বিপক্ষ টিমও বেশ শক্ত। তবে তাতে একেবারের ঘাবড়ে যাচ্ছেন না শক্তিপ্রতাপ। তাঁর কথায়, কলেজ জীবনের সময় থেকে রাজনীতি করছি। ২০১৬তে তৃণমূল যুবর উত্তর কলকাতার সম্পাদকের দায়িত্ব সামাল দিয়েছি। ভোটের ময়দানে আমি নতুন হলেও রাজনীতিতে কিন্তু মোটেও আনকোরা নই। আর লড়াই যেখানে রাজনৈতিক মতাদর্শের সেখানে ঘাবড়ানোর কী আছে?’

ভোটারদের মন জয় করতে নিজের স্ট্র্যাটিজিও ঠিক করে নিয়েছেন শক্তিপ্রতাপ। মিটিং-মিছিলের থেকে বাড়ি বাড়ি গিয়ে প্রচারে জোর দিতে চান তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মানুষদের উন্নয়নে একের পর এক যেসব প্রকল্প চালু করেছেন সেগুলিকেই হাতিয়ার করে বাড়ি বাড়ি প্রচার সারবেন তিনি। নিজের জয়ের ব্যপারে একশো শতাংশ আত্মবিশ্বাসী তৃণমূলের এই তরুণ প্রার্থী।

আরও পড়ুন- KMC 73: চেনা মাঠ হলেও প্রথম লড়াই, সিরিয়াস কাজরী

Related articles

সাসপেন্ড দমকল আধিকারিক: তিলজলার ঘটনায় কর্পোরেশনকে নোটিশ, জানালেন অগ্নিমিত্রা

তিলজলার আগুনের ঘটনায় একের পর এক পদক্ষেপ বর্তমান রাজ্য সরকারের। বুধবারই ভাঙা শুরু হয়েছে বাড়ি। জমা পড়েছে দমকল...

টলিউডে ক্ষমতার পালাবদল: চার বিধায়ককে দায়িত্ব দিলেন শুভেন্দু

বাংলা চলচ্চিত্র জগতের এক ঝাঁক কৃতি তারকা এবার বিজেপির বিধায়ক হিসাবে রাজ্যে জায়গা করে নিয়েছেন। সেই সময়ই টলিউডে...

মজাদার চ্যালেঞ্জে ‘মুচমুচে’ প্রমাণ, বিশ্বের সেরা ফ্রেঞ্চ ফ্রাইজের দাবি ওয়াও মোমোর

ফ্রেঞ্চ ফ্রাই খেতে কে না ভালোবাসে! কিন্তু গরম প্যাকেট খোলার কিছুক্ষণ পরেই তা নেতিয়ে গেলে মন খারাপ হওয়াটাই...

পাঁচ টাকায় এবার মাছে-ভাতে বাঙালি, আমজনতার পাতে বড় চমক রাজ্যের 

বাঙালির পাতে এবার শুধু ডিম নয়, জায়গা করে নিতে চলেছে মাছও। রাজ্য সরকারের নতুন পরিকল্পনায় এবার মাত্র পাঁচ...