Wednesday, May 13, 2026

Akhil-Suvendu: শুভেন্দুর শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র জাল!‌ দাবি রাজ্যের মন্ত্রীর

Date:

Share post:

দলীয় সভায় যোগ দিয়ে আবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) কড়া আক্রমণ রাজ্যের (West Bengal) মৎস্যমন্ত্রী অখিল গিরি (Akhil Giri)। বিরোধী দলনেতার শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র জাল!‌ দাবি অখিল গিরির (Akhil Giri)।

আরও পড়ুন-Congress Agitation: কৃষি আইন প্রত্যাহার বিল নিয়ে আলোচনার দাবিতে বিক্ষোভ কংগ্রেসের

এবার সরাসরি শুভেন্দুর জাল শিক্ষাগত যোগ্যতা নিয়ে সরব রাজ্যের মন্ত্রী (Minister Of West Bengal)। রবিবার দলীয় সভায় তৃণমূলের (Trinamool Congress) রামনগরের (Ramnagar) বিধায়ক অখিল গিরি (MLA Akhil Giri) বলেন, ‘‌রাজ্যের বিরোধী দলনেতাকে সকলের সামনে শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র দেখাতে বলুন। সব ডিগ্রি তো ভুয়ো। দম থাকলে কাগজ দেখান। আমি খোলা চ্যালেঞ্জ করছি। আমি দায়িত্ব নিয়ে বলছি, রাজ্যের বিরোধী দলেনতা বিহার (Bihar) থেকে জাল শংসাপত্র আনিয়েছেন।’ মৎস্যমন্ত্রী এদিন আরও বলেন, “শুভেন্দু অধিকারী (Akhil-Suvendu) বড় বড় কথা বলেন। রাজ্যের বিরোধী দলনেতা মুখ্যমন্ত্রীকে ‘মূর্খ’ বলেন। ওঁ তো বিশাল পণ্ডিত! ও কাগজ দেখাক।”

আরও পড়ুন-Parlament: আলোচনা ছাড়াই পাশ কৃষি আইন প্রত্যাহার বিল, গান্ধী মূর্তির পাদদেশে ধরনা তৃণমূলের

রাজ্যের মন্ত্রী অখিল গিরির এমন দাবিতে শোরগোল পড়ে গিয়েছে। শুরু হয়ে গিয়েছে চর্চা। যদিও এই নিয়ে এখনও মুখ খোলেননি বিজেপি নেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। আগেও একাধিকবার শুভেন্দুর বিরুদ্ধে সুর চড়িয়েছিলেন অখিল গিরি (Akhil-Suvendu)। দুর্নীতির অভিযোগ তুলেছিলেন তার বিরুদ্ধে।

Related articles

নতুন বাস কেনা, মহিলাদের ভাড়ায় ছাড়: সরকারি সিদ্ধান্তে বাস সংগঠনের একাধিক প্রশ্ন

রাজ্যের ক্ষমতায় আসার পরে একের পর এক নতুন সিদ্ধান্ত ঘোষণা করেছে বিজেপির সরকার। পরিবহন তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ।...

দুধের প্যাকেটে জ্বালানির আঁচ, মধ্যবিত্তের পকেটে টান দিয়ে দাম বাড়ল আমুলের

একেই মূল্যবৃদ্ধির বাজারে নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের, তার ওপর এবার পকেটে টান দিয়ে দাম বাড়ল দুধের। লিটার পিছু...

চিংড়িহাটায় মেট্রোর অসমাপ্ত কাজ শুরু: পরপর দুই সপ্তাহ ৬০ ঘণ্টা করে যান নিয়ন্ত্রণ

দুই পথের যান নিয়ন্ত্রণ করে এবার শুরু হচ্ছে চিংড়িহাটা এলাকায় মেট্রোর বাকি থাকা সংযোগস্থল তৈরির কাজ। দুই দফায়...

বিধানসভার প্রথম দিন: শুরু শপথগ্রহণ, সদস্য হলেন ১৪৪ বিধায়ক

বুধবার থেকে রাজ্য বিধানসভায় শুরু হল অষ্টম বিধানসভার নবনির্বাচিত সদস্যদের শপথগ্রহণ পর্ব। অধিবেশনের প্রথম দিনেই বিধায়ক হিসেবে শপথ...