Friday, April 24, 2026

R Hari Kumar: নৌসেনা প্রধানের দায়িত্বে ভাইস অ্যাডমিরাল আর হরি কুমার

Date:

Share post:

নৌসেনা প্রধানের (Indian Navy Chief) দায়িত্ব নিলেন ভাইস অ্যাডমিরাল আর হরি কুমার (R Hari Kumar)। ২৫ তম নৌসেনা প্রধানের দায়িত্ব নিলেন তিনি। আগে নৌবাহিনীর প্রধান হিসেবে ছিলেন অ্যাডমিরাল করমবীর সিং (Karamvir Singh)। তাঁর জায়গায় সেনা প্রধানের দায়িত্বে অ্যাডমিরাল আর হরি কুমার (R Hari Kumar)।

আরও পড়ুন: Farmer Agitation: সংসদে আইন প্রত্যাহার বিল পাশের পরেও আন্দোলনে অনড় কৃষকরা

সাউথ ব্লকের লনে (South Block Lawns) গার্ড অব অনার (Guard of Honour) গ্রহণ করেন নতুন নৌসেনা প্রধান। আর হরি কুমার বলেন, “নৌবাহিনী প্রধান হিসাবে দায়িত্ব নেওয়া আমার জন্য অত্যন্ত সম্মানের বিষয়।”

১৯৬২ সালের ১২ এপ্রিল জন্মগ্রহন করেন আর হরি কুমার। ১৯৮২ সালের ডিসেম্বর মাসে জে স্কোয়াড্রন ন্যাশানাল ডিফেন্স আকাডেমি থেকে স্নাতক হন। দীর্ঘ ৩০ বছরের কর্মজীবনে বিশিষ্ট চাকরির সময়, তিনি বিভিন্ন কমান্ড, স্টাফ এবং নির্দেশমূলক নিয়োগে কাজ করেছেন।

ভাইস অ্যাডমিরাল হরি কুমারের সমুদ্র কমান্ডের মধ্যে রয়েছে আইএনএস নিশাঙ্ক, মিসাইল করভেট আইএনএস কোরা এবং গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার আইএনএস রণবীর। তিনি ভারতীয় নৌবাহিনীর এয়ারক্রাফ্ট ক্যারিয়ার আইএনএস বিরাটেরও কমান্ড করেছিলেন। তিনি ওয়েস্টার্ন ফ্লিটের ফ্লিট অপারেশন অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন।

আরও পড়ুন: Omicron Variant Crisis : ওমিক্রন নিয়ে ভারতের ‘ঝুঁকিপূর্ণ’ দেশের তালিকায় বাংলাদেশ

ভাইস অ্যাডমিরাল আর হরি কুমার মার্কিন যুক্তরাষ্ট্রের নেভাল ওয়ার কলেজ, মধ্যপ্রদেশের আর্মি ওয়ার কলেজ এবং যুক্তরাজ্যের রয়্যাল কলেজ অফ ডিফেন্স স্টাডিজে কোর্স করেছেন। তিনি পরম বিশিষ্ট সেবা মেডেল (Param Vishist Seva Medal), অতি বিশিষ্ট সেবা মেডেল (Ati Vishist Seva Medal) এবং বিশিষ্ট সেবা মেডেল (Vishist Seva Medal) পেয়েছেন।

Related articles

দ্বিতীয় দফার প্রচারে আজ কলকাতা-সহ শহরতলিতে নির্বাচনী কর্মসূচি মমতা-অভিষেকের

বাংলার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় রেকর্ড ভোটদান শেষে, এবার নজর দ্বিতীয় দফায় (second phase of West Bengal assembly...

দেড় বছর ধরে নাবালিকাকে লাগাতার যৌন নির্যাতন! গ্রেফতার অভিযুক্ত 

শহর কলকাতার বুকে ফের যৌন নিগ্রহের শিকার নাবালিকা। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দেড় বছর ধরে লাগাতার শারীরিক সম্পর্কের নামে...

প্রথম দফায় বিক্ষিপ্ত অশান্তি রাজ্যে, রাত পর্যন্ত মোট গ্রেফতার ৪১ 

রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রথম দফায় বিভিন্ন প্রান্তে অশান্তি ও গোলমাল পাকানোর অভিযোগে মোট ৪১ জনকে গ্রেফতার করল পুলিশ।...

কুণালের সমর্থনে মেগা রোড-শো দেবের, জনপ্লাবনে ভাসল বেলেঘাটা

বেলেঘাটায় ভোটের প্রচারে অন্য প্রার্থীদের আগেই কয়েক যোজন পিছনে ফেলে দিয়েছিলেন কুণাল কুমার ঘোষ। প্রচারের শেষ লগ্নে এসে...