Thursday, June 25, 2026

Hoogli: হুগলিতে প্রথম বিয়ের পৌরহিত্যে মহিলারা

Date:

Share post:

পুজোর ক্ষেত্রে পুরুষের আধিপত্য এখন আর একচেটিয়া নয়। মহিলা পুরোহিতরাও দক্ষতার সঙ্গে পুজো সম্পন্ন করছেন। পাশাপাশি, বিয়েও দিচ্ছেন তাঁরা। তবে এ রীতি বেশির ভাগটাই সীমাবদ্ধ কলকাতা ও আশপাশের অঞ্চলে। তবে, এবার হুগলির (Hoogli) চন্দননগরের (Chandannagar) বিয়ে দিলেন মহিলা পুরোহিত। হুগলি জেলায় প্রথম মহিলা পুরোহিতের মাধ্যমে প্রজাপতির নির্বন্ধ ঘটল বাংলা ছেলের সঙ্গে পাঞ্জাবের মেয়ের।

পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার সাক্ষী অরোরার (Sskhshi Arora) সঙ্গে একই পেশার উৎসব নায়েকের (Utsab Nayek) সম্পর্ক বেশ কিছুদিনের। এরপরই বিয়ের সিদ্ধান্ত নেন তারা চন্দননগরেই বসে বিয়ের আসর। মহিলা পুরোহিত দ্বারা সম্পন্ন বিবাহ অনুষ্ঠানে পরিণয় সূত্রে আবদ্ধ হন দুজনে। আরামবাগের বাসিন্দা অনিতা মুখোপাধ্যায়ের নেতৃত্বে মহুয়া চক্রবর্তী-সহ মহিলা পুরোহিতের ব্যবস্থাপনায় সাক্ষী ও উৎসব সাতপাকে বাধা পড়েন। এই অভিনব উদ্যোগে খুশি দুই পরিবারের সদস্য এবং অতিথিরা।

আরও পড়ুন:Police Officer Death:পুরীর হোটেলে কলকাতা পুলিশ আধিকারিকের রহস্যমৃত্যু, তদন্তে লালবাজার

Related articles

পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের, প্রশ্ন সবমহলে

SIR-এর সময় থেকেই নাগরিকত্বের প্রমাণ নিয়ে বিস্তার টানাপোড়েন চলছে। একাধিকবার সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে বিষয়টি নিয়ে। এবার...

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত...

সন্তানের জন্য অদিতিকে শর্তসাপেক্ষে আগাম জামিন, আবেদন খারিজ দেবরাজের 

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিকে তাঁর স্বামী...