Sunday, May 17, 2026

Maldah:রাতের অন্ধকারে অভিযান চালিয়ে ধৃত বাইক চোর-সহ ৬

Date:

Share post:

গোপনসূত্রে খবর পেয়ে বড়সড় সাফল্য পেল মালদহের গাজোল থানার পুলিশ। গত কয়েকদিন ধরেই বিভিন্ন এলাকা থেকে মোটরবাইক চুরির অভিযোগ উঠেছিল। সেই অভিযোগের ভিত্তিতে চোর ধরার উদ্দেশে রাতের অন্ধকারে অভিযান চালায় গাজোল থানার পুলিশ। সোমবার রাতে বাইক চোরের মূল পান্ডা সহ মোট ৬ জনকে আটক করে পুলিশ। সেইসঙ্গে ৪টি মোটরবাইক উদ্ধার করেছে পুলিশ। ধৃতদের আজ জেলা আদালতে পেশ করা হয়।

আরও পড়ুন:Malda:অজ্ঞাতপরিচয় বৃদ্ধার মৃতদেহ ঘিরে চাঞ্চল্য, তদন্তে পুলিশ

পুলিশ সূত্রের খবর, ধৃতের হলেন জিতেন ভুইমালি (২৫), সুন্দর মাহাতো (২৫) বিপ্লব মাহাতো (২৩)। গাজোল থানার অন্তর্গত অর্জুনপুর এলাকার তাহেরখানি এলাকার বাসিন্দা নরেন মন্ডল (৪২), সুব্রত বর্মন (১৯) গাজোল থানার জগদীশপুর এলাকার বাসিন্দা এবং মূল পান্ডা প্রবীর মণ্ডল ওরফে প্রধান মন্ডল (২৮) বৈষ্ণবনগর থানা এলাকার চরসুজাপুর এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, বিভিন্ন এলাকায় এই চোরের দলটি ঘুরে বেরিয়ে এলাকার বিভিন্ন জায়গা থেকে বাইক চুরি করে নিয়ে আসছিল এবং এলাকায় কম দামে বিক্রি করছিল। গতকাল গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে গাজোল থানার পুলিশ জগদীশপুর এলাকায় চোরের পুরো দলটিকে ঠিক সেই সময়ই গাজোল থানার পুলিশ হানা দেয় জগদীশপুর এলাকায়। ওই এলাকায় হানা দিয়ে ৪ টি মোটরবাইক সহ ৬ জনকে আটক করে গাজোল থানার পুলিশ।


Related articles

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...