Saturday, June 13, 2026

Biplab Kumar Deb: জনগণের করের টাকায় দিল্লি যায় ত্রিপুরার মুখ্যমন্ত্রীর কুকুর!

Date:

Share post:

জনগণের করের টাকায় দিল্লি যায় ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের (Biplab Kumar Deb) কুকুর! প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি গোপাল রায় (Gopal Roy) জানান, গত ৮ ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের একটি পোষা কুকুরকে পাঠানো হয় দিল্লিতে। (Delhi) এজন্য রাজ্য সচিবালয়ের কোষাগার থেকে ৫৪ হাজার ৯১৮ টাকা খরচ করা হয়েছে।

আরও পড়ুন-Maldah:রাতের অন্ধকারে অভিযান চালিয়ে ধৃত বাইক চোর-সহ ৬

ঠিক এরপরই প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি প্রশ্ন ছুঁড়ে দিয়ে বলেন, বিজেপির রাজত্বে কী চলছে ত্রিপুরায়? সরকারি টাকা মানে জনগণের করের টাকা, এভাবে নয় ছয় করা যায়?

গোপাল রায় আরও বলেন, এছাড়া মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের (Biplab Kumar Deb) ছেলের উপহার পাওয়া একটি দামি বাইক রাজধানী দিল্লিতে (Delhi) পাঠানো হয়েছে ১৮ ফেব্রুয়ারি। তা পাঠাতে সচিবালয়ের তহবিল থেকে খরচ পড়েছে ৪ হাজার ৬৪৪ টাকা।

আরও পড়ুন-Chidambaram slams Modi: মুখে যা বলেন কাজে তা করেন না মোদি, তীব্র কটাক্ষ চিদম্বরমের

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...