Monday, June 1, 2026

Mamata Banerjee: সবার জন্য প্রার্থনা: সিদ্ধি বিনায়কে পুজো দিয়ে মুম্বই সফর শুরু তৃণমূল সুপ্রিমোর

Date:

Share post:

বাণিজ্যনগরীতে (Mumbai) পৌঁছেই সিদ্ধি বিনায়ক মন্দিরে (Siddhi Vinayak Temple) পুজো দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শ্রদ্ধা জানালেন মুম্বই হামলায় নিহতদের স্মরণে তৈরি পুলিশ মেমোরিয়ালে।

দু’দিনের সফরে মুম্বই (Mumbai)পৌঁছেছেন তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Chief Minister Mamata Banerjee)। বিমানবন্দর (Airport) থেকে তিনি সোজা চলে যান সিদ্ধি বিনায়ক মন্দিরে (Siddhi Vinayak Temple)। সেখানে পুজো দেন মমতা (Mamata Banerjee)। মন্দির থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, আগে মুম্বইতে এলেও সিদ্ধি বিনায়ক মন্দির দর্শন হয়নি। “এখানে সবার জন্য আশীর্বাদ চাইলাম। উদ্ধব ঠাকরে অসুস্থ। তাঁর জন্য প্রার্থনা করলাম।”

আরও পড়ুন-Chidambaram slams Modi: মুখে যা বলেন কাজে তা করেন না মোদি, তীব্র কটাক্ষ চিদম্বরমের

সিদ্ধি বিনায়ক থেকে মুখ্যমন্ত্রী যান পুলিশ মেমোরিয়াল (Police Memorial)। সেখানে শ্রদ্ধা জানান মমতা। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, মুম্বইয়ে উদ্ধব ঠাকরে সঙ্গে দেখা করার ইচ্ছে ছিল। তিনি অসুস্থ বলে তাঁর ছেলে হোটেলে এসে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করবেন। আর কিছুক্ষণের মধ্যেই মুম্বইয়ের হোটেলে উদ্ধব-পুত্র আদিত্য ঠাকরে মমতার সঙ্গে দেখা করতে আসবেন। শিবসেনা (Shiv Sena) নেতা সঞ্জয় রাউতেরও (Sanjay Rout) তৃণমূল সুপ্রিমোর (Trinamool Congress Supremo) সঙ্গে বৈঠকের কথা রয়েছে। বুধবার, এনসিপি (NCP) প্রধান শরদ পাওয়ারের (Sharad Pawar) সঙ্গে বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। দেখা করবেন তরুণ শিল্পোদ্যোগীদের সঙ্গে।

আরও পড়ুন-বুধবার থেকে নিয়ম করে গান্ধীমূর্তির সামনে ধর্নায় বসবেন বহিষ্কৃত সাংসদরা, জানালেন Derek O’Brien

Related articles

লেকটাউন থেকে সরল মেসির মূর্তি, পরের গন্তব্য কোথায়?

সপ্তাহের প্রথম দিনেই লেকটাউন থেকে সরানো হল মেসির বিশাল মূর্তি(Lionel Messi's statue)। বিগত এক সপ্তাহের বেশি সময় ধরেই...

ত্বিষা মৃত্যু মামলায় নয়া মোড়! CBI-এর হাতে ৩৪ মিনিটের ভিডিও

ত্বিষা শর্মা (Twisha Sharma death Case) মৃত্যু মামলায় নয়া মোড়। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার (CBI) হাতে এক গুরুত্বপূর্ণ ভিডিও!...

৫ পুরস্কারের সঙ্গে প্রাপ্তি কোহলির টিপস, বৈভবের জন্য বিসিসিআইয়ের বিশেষ ভাবনা

সদ্য সমাপ্ত আইপিএলে নজর কেড়েছেন বৈভব সূর্যবংশী(Vaibhav Sooryavanshi)। দল ফাইনালে না উঠলেও পুরস্কার মঞ্চে একাধিকবার ধ্বনিত হল বৈভবের...

পুরনিয়োগ মামলায় ED দফতরে রথীন, অভিষেকের উপর হামলা নিয়ে মুখ খুললেন প্রাক্তন মন্ত্রী

মধ্যমগ্রাম পুরসভার (Madhyamgram Municipal Corporation) ভাইস চেয়ারম্যান থাকাকালীন রথীন ঘোষের (Rathin Ghosh) সুপারিশে বেআইনি নিয়োগ মামলায় সোমবার সকালে...