Sunday, June 21, 2026

Kolkata Metro: ডিসেম্বর থেকেই মিলবে মোবাইল অ্যাপে মেট্রো টিকিট!

Date:

Share post:

করোনা অতিমারি কাটিয়ে ফের চালু হয়েছে মেট্রোরেল পরিষেবা। এবার যাত্রীদের সুবিধার্থে কিউআর কোড বেসড টিকিট চালুর পথে হাঁটছে কলকাতা মেট্রো। এর ফলে যেমন করোনা সংক্রমণ এড়ানো যাবে পাশাপাশি অফিস টাইমে মেট্রো টিকিটের লাইনে ঠাসাঠাসি ভিড় অনেকটাই কমবে। ডিসেম্বরের গোড়াতেই নতুন পদ্ধতিতে টিকিট কাটতে পারবেন মেট্রো যাত্রীরা।

মাসদুয়েক আগেই শুরু হয়েছিল স্মার্ট গেটে কোড স্ক্যানার বসানোর কাজ। ইতিমধ্যেই নোয়াপাড়া থেকে কবি সুভাষ শাখায় সবকটি স্টেশনে কোড স্ক্যানার বসানোর কাজ সম্পূর্ণ হয়েছে। ফলে মোবাইলে ই-টিকেটিং এখন শুধু চালু হওয়ার অপেক্ষা।

কীভাবে মিলবে কিউআর কোড টিকিট? মোবাইলে ইনস্টল করতে হবে কলকাতা মেট্রো অ্যাপ্লিকেশন। সেখানে নিজের নাম রেজিস্টার করে কাটা যাবে টিকিট। প্রত্যেক স্টেশনের জন্য থাকবে আলাদা কিউআর কোড। যে মোবাইল থেকে টিকিট কাটা হচ্ছে, একমাত্র সেই মোবাইল থেকেই কিউআর কোড কাজ করবে। যে স্টেশন থেকে যাত্রী উঠবেন এবং যেখানে নামবেন, সেই দুই স্টেশনের নাম অ্যাপে লিখতে হবে। দূরত্ব অনুযায়ী ভাড়া নির্ধারিত হবে। অনলাইনে সেই ভাড়া মেটানোর সঙ্গে সঙ্গে যাত্রীর মোবাইলে চলে আসবে কিউআর কোড। নির্দিষ্ট স্টেশনে গিয়ে প্ল্যাটফর্মে থাকা স্বয়ংক্রিয় গেটে নির্দিষ্ট স্ক্যানারের সামনে ওই কিউআরকোড ধরলেই যন্ত্র তা পড়ে নেবে। খুলে যাবে গেট। স্টেশনে ঢোকা ও বেরনোর সময় স্ক্যান করতে হবে কোডটি। নেট ব্যাংকিংয়ের মাধ্যমে আদান-প্রদান হবে টাকার।

আরও পড়ুন- Sonu Nigam: এবার সোনুর মুখে “খেলা হবে”, ‘বন্ধু’ অভিষেকের জন্য আসছেন ডায়মন্ড হারবার!

Related articles

বৈভবের ব্যাটিংয়ে লন্ডভন্ড শ্রীলঙ্কা, শর্তসাপেক্ষে দলে কোহলি

ব্যাট হাতে বিধ্বংসী ইনিংস বৈভব সূর্যবংশী(Vaibhav Suryavanshi)। ত্রিদেশীয় সিরিজের ফাইনালে শ্রীলঙ্কা ‘এ’ দলের বিরুদ্ধে ২৯ বলে ৯৪ রানের...

জেনে নিন রবিবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন দাম জারি করে সরকারি...

ফের পতন সোনা রুপোর দামে! রবিবার কলকাতায় কত হল নতুন দেখে নিন এক নজরে

সপ্তাহের শেষে গয়না কেনাতে বড় স্বস্তি। শনিবারের পর রবিবারেও বেশ খানিকটা কমল সোনা রুপোর দাম (Gold Silver Price)।...

জন্ম নেদারল্যান্ডসে, খেলছেন কুরাসাওয়ে, বিশ্বকাপে নয়া রেকর্ড গোলরক্ষক এলোয়ের

কয়েকদিন আগেই বিশ্বকাপে(FIFA World Cup) স্পেন ম্যাচে নায়ক হয়ে উঠেছিলেন কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা (Vozinha)। এবার রেকর্ড গড়লেন...