Saturday, May 23, 2026

West Bengal: ফের দেশের সেরা বাংলা, বাড়িতে পানীয় জলের সংযোগে প্রথম স্থানে রাজ্য

Date:

Share post:

জনস্বাস্থ্য কারিগরি দফতরের উদ্যোগে বাড়ি বাড়ি পানীয় জলের সংযোগ দেওয়ার নিরিখে দেশের মধ্যে সেরার শিরোপা পেল বাংলা। সব রাজ্যকে পিছনে ফেলে নভেম্বর (November) মাসেও দেশের শীর্ষে রয়েছে পশ্চিমবঙ্গ। সেই জায়গায় বিজেপির (Bjp) ডবল ইঞ্জিন সরকারের উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, গুজরাট, বিহারের মতো রাজ্যগুলি অনেক পিছিয়ে। পঞ্চায়েত ও জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী পুলক রায় (Pukak Ray) বলেন, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Bandopadhyay) নেতৃত্বে রাজ্যের প্রতিটি মানুষের বাড়িতে বিশুদ্ধ পানীয় জল (Drinking Water) পৌঁছে দিতে আমরা জোরকদমে কাজ করছি।”

জনস্বাস্থ্য কারিগরি দফতর সূত্রে খবর, নভেম্বর মাসে এই রাজ্যের গ্রামীণ এলাকায় ২ লক্ষ ৪০ হাজার ৯৪৩টি বাড়িতে নলবাহিত পরিশ্রুত পানীয় জলের সংযোগ দেওয়া হয়েছে। দেশের আর কোনও রাজ্য নভেম্বর মাসে ২ লক্ষের গন্ডি ছাড়াতে পারেনি। বিজেপি শাসিত রাজ্য গুজরাটে নভেম্বর মাসে মাত্র ২১৮৪৪টি বাড়িতে পানীয় জলের সংযোগ দেওয়া হয়েছে। রাজস্থানে ৩২৮৩৯, উত্তরপ্রদেশে ৩২৯৯৪, মধ্যপ্রদেশে ১ লাখ ২৯ হাজার ৮১৮, ওড়িশায় ১ লাখ ৪৮ হাজার ২২৭টি বাড়িতে পানীয় জলের সংযোগ দেওয়া হয়েছে। গত মাসে দ্বিতীয় স্থানে রয়েছে তামিলনাড়ু। এখানে ১ লাখ ৯৫ হাজার ৭টি বাড়িতে পানীয় জলের সংযোগ দেওয়া হয়েছে। তৃতীয় স্থানে রয়েছে কর্ণাটক। এখানে ১ লাখ ৭৪ হাজার ৬০১টি বাড়িতে পানীয় জলের সংযোগ দেওয়া হয়েছে। সেই জায়গায় বিজেপি শাসিত রাজ্য গুজরাট পঞ্চদশ স্থানে রয়েছে। দ্বাদশ ও ত্রয়োদশ স্থানে রয়েছে যথাক্রমে উত্তরপ্রদেশ ও রাজস্থান। বিহার রয়েছে ১৪তম স্থানে। মধ্যপ্রদেশ ষষ্ঠ ও কেরালা সপ্তম স্থানে রয়েছে। ছত্তিশগড় অষ্টম ও ঝাড়খন্ড নবম স্থানে রয়েছে। অগাস্ট ও সেপ্টেম্বর মাসেও গ্রামীণ এলাকায় বাড়ি বাড়ি নলবাহিত পানীয় জলের সংযোগ দেওয়ার ক্ষেত্রে দেশের প্রথম স্থানে ছিল পশ্চিমবঙ্গ। ফের নভেম্বর মাসেও দেশের সেরার শিরোপা পেল বাংলা।

‘জলস্বপ্ন’ প্রকল্পে রাজ্যের প্রতিটি বাড়িতে বিশুদ্ধ পানীয় পৌঁছে দেওয়ার কাজ চলছে জোরকদমে। পঞ্চায়েত ও জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী পুলক রায় বলেন, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্যজুড়ে যে উন্নয়নের কর্মযজ্ঞ চলছে তাতেই এই সাফল্য এসেছে। এতে আত্মতুষ্ট হলে চলবে না। এটা আমাদের ধরে রাখতে হবে।”

আরও পড়ুন- BJP PARTY OFFICE: কীসের গোপনীয়তা! বিজেপির সদর দফতরে সংবাদমাধ্যমের উপর নিষেধাজ্ঞা

 

Related articles

দেশজুড়ে ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম 

মধ্যবিত্তের পকেটের চাপ বাড়িয়ে ফের বাড়ল জ্বালানির দাম (Petrol Diesel Price hike)। এই নিয়ে গত ১০ দিনে তৃতীয়বার...

ইমপার বৈঠকে চূড়ান্ত অসভ্যতা! পিয়াকে হেনস্থা, আস্থা ভোটে সভাপতি বদলের ইঙ্গিত

বাংলায় বিধানসভা নির্বাচনে ক্ষমতার রদবদলের পরই টালিগঞ্জ পাড়ায় রদবদলের ইঙ্গিত মিলেছে। এবার কার্যত সেই ইঙ্গিতেই শিলমোহর। ইমপার (EIMPA)...

কীভাবে পুরসভার অধিবেশন বেআইনি বাতিল: পুলিশি তদন্তের দাবিতে থানায় চেয়ারম্যানের

কলকাতা পুরসভা শুক্রবার নজিরবিহীন অধিবেশন বাতিলের সাক্ষী থেকেছে। তার পরে বিজেপির কাউন্সিলররা বিধায়কদের নেতৃত্বে কলকাতা পুরসভাতেও (Kolkata Municipal...

শহরে আসছেন মার্কিন বিদেশ সচিব রুবিও: পরিদর্শনই উদ্দেশ্য

কোয়াড বৈঠকে যোগ দিতে তিনদিনের ভারত সফরে আসছেন আমেরিকার বিদেশ সচিব মার্কো রুবিও। শনিবার কলকাতায় পৌঁছনোর কথা তাঁর।...