Sunday, May 3, 2026

Leopard:কলেজ চত্বরে চিতাবাঘের রোমহর্ষক ভিডিও, আঁচড়ে জখম পড়ুয়া

Date:

Share post:

অনান্য দিনের মত কলেজ গিয়েছিল পড়ুয়ারা। ক্লাসরুমে ঢুকতে গিয়েই বাঁধল বিপত্তি। আচমকাই ক্লাসরুমে ঢুকে পড়ে একটি চিতাবাঘ। আতঙ্কে হুলুস্থুলু পড়ে যায় ক্লাসরুমে। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের আলিগড় নিহাল সিংহ ইন্টার কলেজে। ঘটনায় এক পড়ুয়া জখম হয়েছেন। তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

আরও পড়ুন:Murder: সম্পত্তি নিয়ে বিবাদের জের সিঙ্গুরের নন্দাবাজারে খুন দম্পতি, আক্রান্ত আরও ২

কলেজ কর্তৃপক্ষের কথায়, সোমবার সকালে কলেজ চত্বরে আচমকাই চিতাবাঘ ঢুকে যায়। বাঘকে দেখে হুলুস্থুলু বেঁধে যায়। পড়ুয়ারা ভয় পেয়ে ক্লাসের ১০ নম্বর রুমে ঢুকে প্রাণে বাঁচলেও এক পড়ুয়া বাঘের মুখে পড়ে। তাকে দাঁত-নখের আঘাতে ক্ষতবিক্ষত করে চিতাবাঘটি। জখম পড়ুয়া, লাকির কথায়, ‘‘ক্লাসে ঢুকতে গিয়ে হঠাৎ সামনে দেখি চিতাবাঘ! সকলে হুড়োহুড়ি করে পালানো চেষ্টা করছিল। সে সময় হঠাৎই চিতাবাঘটি আমাকে আক্রমণ করে।’’

কলেজের অধ্যক্ষ যোগেশ যাদব জানিয়েছেন, সিসিটিভি ক্যামেরায় চিতাবাঘটির অবস্থান দেখে স্কুলের দরজা বন্ধ করে সেটিকে বন্দি করা হয়। এরপর খবর দেওয়া হয় বন দফতরে। বনকর্মীরা গিয়ে চিতাবাঘটিকে উদ্ধার করেন। যদিও চিতাবাঘটি কলেজ চত্বরে ঢুকে পড়ার ঘটনায় অসন্তোষ প্রকাশ করেছেন তিনি। জানিয়েছেন, দিন কয়েক আগেই একই এলাকার একটি স্কুলে ঢুকে এক শিশুর ওপর হানা দেয় চিতাবাঘটি।


Related articles

সাখাওয়াত মেমোরিয়ালের সামনে বিজেপির স্টিকার লাগানো গাড়ি কেন, বিক্ষোভ তৃণমূলের

রবিবার সকালে সাখাওয়াত মেমোরিয়ালের সামনে তৃণমূল কর্মীদের বিক্ষোভ। ১৬৩ ধারা বলবৎ থাকা অবস্থায় বিজেপির স্টিকার লাগানো গাড়ি কি...

ভোটের ফলপ্রকাশের আগেই পান্ডুয়ায় ‘বুলডোজ়ার’ রেলের, ঘরছাড়া বহু 

সোমবার রাজ্যে বিধানসভার ভোট গণনা ও ফলাফল ঘোষণার আগেই শুরু বিজেপির অত্যাচার। শনিবার রাতের অন্ধকারে হুগলির পান্ডুয়ায় বিজেপি...

ভোট গণনায় গাফিলতিতে চাকরি হারাতে হতে পারে সরকারি কর্মীদের! কড়া কমিশন 

বাংলায় দুদফায় নির্বাচন শেষ হওয়ার পর সোমবার রাজ্য জুড়ে ২৯৩ বিধানসভা কেন্দ্রের ভোট গণনা শুরু হবে সকাল আটটা...

রবিবাসরীয় দক্ষিণবঙ্গে দুর্যোগের পূর্বাভাস! ভোট গণনার আগের দিন কালবৈশাখীর সতর্কতা

রবিবার সকাল থেকে মেঘলা আকাশ, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় মাঝেমধ্যেই শোনা যাচ্ছে বাজ পড়ার শব্দ। যদি এখনও পর্যন্ত কোথাও...