Saturday, June 6, 2026

Ratan Malakar: অভিমান ভুলে মনোনয়ন প্রত্যাহার, তৃণমূল প্রার্থীর প্রচারে রতন মালাকার

Date:

Share post:

অবশেষে সিদ্ধান্ত পরিবর্তন করলেন ৭৩ নম্বর ওয়ার্ডের বিক্ষুব্ধ তৃণমূল (TMC) নেতা তথা প্রাক্তন কাউন্সিলর রতন মালাকার (Ratan Malakar) । আজ, শুক্রবার তিনি নিজের মনোনয়নপত্র (Nomination) প্রত্যাহার করে নিয়েছেন। শুধু তাই নয়, তিনি এদিন ৭৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী কাজরী বন্দ্যোপাধ্যায়ের (Kaharo Banerjee) সমর্থনে প্রচারও শুরু করে দিয়েছেন।

কলকাতা পুরভোটে (KMC) তাঁর নিজের ৭৩ নম্বর ওয়ার্ড থেকে দলের টিকিট না মেলায় বিদ্রোহ দেখিয়ে নির্দল (Independent) হয়ে মনোনয়ন পেশ করেছিলেন ২০ বছর ধরে কাউন্সিলর থাকা রতন মালাকার।

এদিন মনোনয়ন প্রত্যাহার করে রতন মালাকার বলেন, “দলের বিরুদ্ধে গিয়ে মনোনয়নপত্র জমা দেওয়াটা ভুল হয়েছিল। আবেগের বশে করে ফেলেছিলাম। তৃণমূলের সঙ্গেই থাকব। আমি বহুদিন ধরে তৃণমূল করি। দলেই আছি। দলের প্রতি আনুগত্য ছিল, আছে এবং থাকবে। মানুষ চেয়েছিল আমি লড়াই করি। ওয়ার্ডের মানুষের স্বার্থে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছিলাম। তবে এখন মনোনয়ন প্রত্যাহার করছি।”

 

Related articles

বাংলার আটকে থাকা রেল প্রকল্পগুলি নিয়ে আজ মুখ্যমন্ত্রী-রেলমন্ত্রী বৈঠক

দীর্ঘদিন ধরে জমি জট, প্রশাসনিক অনুমোদন এবং কেন্দ্র-রাজ্যের সমন্বয়হীনতার কারণে থমকে থাকা পশ্চিমবঙ্গের একাধিক গুরুত্বপূর্ণ রেল প্রকল্প নিয়ে...

রাজ্যের সব ধরনের মাদ্রাসার বিস্তারিত রিপোর্ট তলব নবান্নের

রাজ্যের সমস্ত স্বীকৃত, অস্বীকৃত, সরকারি অনুদানপ্রাপ্ত এবং সম্পূর্ণ বেসরকারিভাবে পরিচালিত মাদ্রাসার (Madrasah) বিস্তারিত তথ্য সংগ্রহ করতে জেলাশাসকদের নির্দেশ...

আজ দিল্লির যন্তরমন্তরে ‘ককরোচ সমাবেশ’! রাজধানী ঘিরে কড়া নিরাপত্তা

আর কিছুক্ষণের অপেক্ষা তারপরে রাজধানীর রাজপথে প্রথম সমাবেশ করতে চলেছে সোশ্যাল মিডিয়ায় সাড়া জাগানো যুব সংগঠন ‘ককরোচ জনতা...

বিশ্ব পরিবেশ দিবসে রক্তদান শিবির: দেশপ্রিয় পল্লী বালক সংঘের উদ্যোগকে স্বাগত বিধায়কের

বিশ্ব পরিবেশ দিবসে পরিবেশ রক্ষায় নানাভাবে প্রশাসন থেকে বেসরকারি প্রতিষ্ঠানগুলি নানা উদ্যোগ নিয়ে থাকে। মূলত গাছ লাগানোর মাধ্যমেই...