Saturday, May 16, 2026

Sourav Ganguly: ফের ব‍্যাট হাতে ক্রিকেটের নন্দনকাননে সৌরভ গঙ্গোপাধ্যায়, ১ রানে হার মহারাজদের

Date:

Share post:

আবারও চেনা ছন্দে সৌরভ গঙ্গোপাধ্যায় ( Sourav Ganguly)। শুক্রবার ক্রিকেটের নন্দনকাননে সেই পুরোনো ছবি। সেই পরিচিত কাট, সেই পরিচিত কভার ড্রাইভে বাংলার মহারাজ। আগামিকাল বিসিসিআইয়ের ৯০তম বার্ষিক সাধারণ সভার আসর বসতে চলেছে কলকাতার মাটিতে। তার আগে ইডেনে হয় গেল এক প্রীতি ম‍্যাচ। যেই ম‍্যাচে সৌরভের সভাপতি একাদশ (President’s XI) মুখোমুখি হয়েছিল জয়ের সচিব একাদশ। যদিও একরানে ক্রিকেটের নন্দনকাননে সচিব একাদশের কাছে হারতে হল সৌরভের দলকে।

ম‍্যাচে এদিন টসে জিতে প্রথমে ব্যাটিং নিয়েছিলেন বোর্ড সচিব দলের অধিনায়ক জয় শাহ। নির্ধারিত ১৫ ওভারে ৩ উইকেট হারিয়ে ১২৮ তোলেন তারা। জয় শাহের দলের ব‍্যাট হাতে কামাল দেখান বোর্ডের কোষাধ্যক্ষ অরুণ ধুমাল এবং জয়দেব শাহ। ৩৫ রান করেন অরুণ ধুমাল। এবং ৪০ রান করেন জয়দেব শাহ। জয় শাহ অপরাজিত থাকেন ১০ রানে। জবাবে শুরুটা ভালই করেছিল সভাপতি একাদশ। কিন্তু মাত্র ১ রানের জন‍্য হারে সৌরভ গঙ্গোপাধ্যায়ের দল। ৩৫ রান করেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। ১৩ রান করেন সিএবি প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়া। এদিন ব‍্যাট ফের দেখা গেল মহম্মদ আজহারউদ্দিনকে। ২ রান করেন তিনি।

এদিকে শনিবার শহরে বসছে বোর্ডের বার্ষিক সাধারণ সভা। সেখানে থাকবেন প্রত্যেকে। সূত্রের খবর দক্ষিণ আফ্রিকা সফরের ভবিষ্যৎ সেখানেই নির্ধারিত হয়ে যাওয়ার কথা।

আরও পড়ুন:India-New Zealand: দিনের শেষে ভারতের রান সংখ‍্যা ৪ উইকেট হারিয়ে ২২১, শতরান মায়ঙ্কের

Related articles

একাধিক গুরুতর অভিযোগে ক্যানিং-এ ধৃত তৃণমূল বিধায়কের দাদা, অণ্ডালে গ্রেফতার দলের প্রাক্তন ব্লক সভাপতি

শুক্রবার মধ্যরাতের হানায় রাজ্যের নানা প্রান্তে ধৃত ২ তৃণমূল নেতা-সহ ৩। বেআইনি অস্ত্র রাখা-সহ একাধিক গুরুতর অভিযোগে গ্রেফাতার...

ISL: ডার্বিতে অতিথি নিশীথ, ট্রফি প্রদানের অনুষ্ঠানেও থাকছে বড় চমক!

আইএসএল ডার্বিকে (ISL Derby) ঘিরে ইতিমধ্যেই উন্মাদনায় ফুটছে কলকাতা (Calcutta)। তার মধ্যেই বড় খবর, ১৭ মে যুবভারতী ক্রীড়াঙ্গনে...

মুখ্যমন্ত্রীকে খুনের হুমকি! গার্ডেনরিচ থেকে গ্রেফতার পাট ব্যবসায়ী

সরাসরি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে খুনের হুমকি দিয়ে গ্রেফতার এক ব্যক্তি। ভবানীপুর থানায় আসা হুমকি মেলের সূত্র ধরে শুক্রবার...

IPL: মরণ-বাঁচন ম্যাচে কেকেআরের আশা-আশঙ্কা ‘বরুণকে’ নিয়েই, কেমন থাকবে আবহাওয়া?

শনিবার ইডেনে গুজরাটের বিরুদ্ধে খেলতে নামছে কেকেআর(KKR)। প্লে অফের শেষ আশা টিকিয়ে রাখতে এই ম্যাচে জয় ছাড়া বিকল্প...