Saturday, June 27, 2026

Omicron: ভারতে আসা দক্ষিণ আফ্রিকার ১০ নাগরিক ‘নিখোঁজ’, উদ্বিগ্ন প্রশাসন

Date:

Share post:

করোনার নতুন ভেরিয়েন্ট ওমিক্রন (Omicron) আক্রান্ত রোগীর সন্ধান মিলেছে ভারতে। বেঙ্গালুরুর দুজনের শরীরে এই নতুন প্রজাতির ভাইরাসের (Virus) হদিশ পাওয়া গিয়েছে। কিন্তু তারপরেই আরেক আশঙ্কার খবর, ১২ থেকে ২২ নভেম্বরের মধ্যে ১০ জন দক্ষিণ আফ্রিকার নাগরিক বেঙ্গালুরু এসেছিলেন। কিন্তু তাঁদের কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না। ফলে উদ্বেগ বাড়ছে কর্নাটকে (Karnataka)।

বৃহস্পতিবারই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে জানানো হয়, কর্নাটকে দু’জনের দেহে ওমিক্রনে হদিশ মিলেছে। আক্রান্তদের মধ্যে এক জন পুরুষ, এক জন মহিলা। কারা এই দুজনের সংস্পর্শে এসেছিলেন? সেই খোঁজ চালাতে গিয়ে দেখা যায়, ১০ দক্ষিণ আফ্রিকার নাগরিক ‘নিখোঁজ’। বিমানবন্দরে যে ঠিকানা দিয়েছিলেন সেটা ভুয়ো বলে পুলিশ সূত্রে খবর। এমনকী বন্ধ তাঁদের মোবাইল ফোনও।

কর্নাটকের স্বাস্থ্য দফতর ইতিমধ্যে এই ব্যক্তিদের খোঁজ করতে পুলিশ সঙ্গে যোগাযোগ করা হয়েছে। যে বিমানবন্দরে ওমিক্রন সংক্রান্ত কঠোর ব্যবস্থা ২২ নভেম্বর থেকে শুরু হয়েছিল, এই দশজন ব্যক্তি তার আগেই বেঙ্গালুরুতে পৌঁছেছিলেন। যদিও এই বিষয়ে তাঁর কাছে বিস্তারিত কোনও তথ্য নেই বলে জানিয়েছেন প্রধান কমিশনার গৌরব গুপ্ত।

এদিকে বেঙ্গালুরু যে দুজনের দেহে ওমিক্রন সংক্রমণের হদিশ পাওয়া গিয়েছে, তাঁদের সংস্পর্শে আসা চারজন করোনা আক্রান্ত। তাঁদের আইসোলেশনে রাখা হয়েছে। রাজস্থানের এক পরিবারের 5 জন করোনা আক্রান্ত। তাঁদের ভেরিয়েন্ট নিয়ে সন্দেহ থাকায় তাঁদের আলাদা রাখা হয়েছে।

আরও পড়ুন- Madan Mitra: ‘কবি তর্পণে মদন মিত্র’, জন্মদিনে রবীন্দ্রসঙ্গীতের প্রথম অ্যালবাম প্রকাশ মদন মিত্রের

 

Related articles

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...

অন্যায়ের সঙ্গে কোনও আপস নয়, স্পষ্ট বার্তা মমতার

অন্যায়ের বিরুদ্ধে আপস না করে প্রতিবাদের বার্তা দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banarjee)ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা...