Monday, March 16, 2026

Pakistan: পাকিস্তানের রাস্তায় নৃশংস হত্যালীলা! মেরে পুড়িয়ে দেওয়া হল শ্রীলঙ্কানকে

Date:

Share post:

এ যেন মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানাবে! স্লোগান উঠছে ‘লাব্বাইক, লাব্বাইক’। আর রাস্তায় ফেলে একজনের উপর চলছে অকথ্য অত্যাচার। বাঁশ-রড যে যা দিয়ে পারছেন তাই দিয়ে পেটাচ্ছেন। এখানেই থেমে নেই। মারধরের পর জ্বালিয়ে দেওয়া হল ওই ব্যক্তিকে! ইতিমধ্যেই এই নৃশংসতার ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

পাকিস্তানের শিয়ালকোটের ঘটনা। সেখানে এক স্পোর্টস ফ্যাক্টরিতে এক্সপোর্ট ম্যানেজার হিসাবে কাজ করতেন শ্রীলঙ্কান নাগরিক প্রিয়ন্ত কুমারা। চরমপন্থী ইসলামিক দল তেহরিক-ই-লাব্বাইকের একটি পোস্টার ছিঁড়ে ডাস্টবিনে ফেলে দিযেছিলেন বলে অভিযোগ। সেই পোস্টারে কোরানের কোনও উদ্ধৃতি লেখা ছিল বলে দাবি করা হযেছে। এরপরই, উন্মত্ত জনতা দল বেঁধে এসে তাঁকে মারতে মারতে অফিস থেকে বার করে রাস্তায় নিয়ে গিয়ে ফেলে। তারপর পেটাতে পেটাতে একেবারে প্রাণে মেরে ফেলে এবং দেহয় আগুন ধরিয়ে দেয়। এর পিছনে পাকিস্তানের কট্টরপন্থী সংগঠন তেহরিক-ই-লাব্বাইক পাকিস্তান বা টিএলপি  দলের অনুগামীরা রয়েছে বলে অসমর্থিত সূত্রে খবর। যদিও শুক্রবারের এই নৃশংস ঘটনার নিন্দা করেছেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। শিয়ালকোট পুলিশের পক্ষ থেকে এই ঘটনার তদন্ত করা হচ্ছে।

আরও পড়ুন- রূপার খুন তত্ত্বের মধ্যেই তিস্তার পরিবারের পাশে হিন্দু মহাসভা, অস্বস্তিতে বিজেপি

spot_img

Related articles

বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা প্রস্তুত, মঙ্গলেই ঘোষণার পথে তৃণমূল

২৮ ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশের পরে যে কোনও সময়ে রাজ্যে নির্বাচন ঘোষণা হতে পারে, এমনটা প্রস্তুতি নিচ্ছিল...

জ্বালানি গ্যাস নিয়ে কেন্দ্রের হঠকারিতা: সোমে পথে মমতা-অভিষেক

মোদি সরকারের ভ্রান্ত বিদেশ নীতির জেরে গোটা দেশে সংকটে সাধারণ মানুষ। লকডাউন থেকে এসআইআর, এবার গ্যাসের সংকটেও যেখানে...

নির্বাচনী আচরণবিধি লাগু হতেই বদল রাজ্যের মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিব

নির্বাচনী আচরণবিধি লাগু হতেই রাজ্যে একের পর এক মনের মত আধিকারিক পদে বদল করতে শুরু করে দিল নির্বাচন...

আচরণবিধি লাগু হতেই কমিশনের কড়া নজর, বদলি ও উন্নয়ন তহবিলে নিয়ন্ত্রণ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই রাজ্যে কার্যকর হয়েছে আদর্শ আচরণবিধি। সেই পরিপ্রেক্ষিতে প্রশাসনিক কাজকর্ম, আধিকারিকদের বদলি এবং উন্নয়নমূলক...