Friday, April 24, 2026

TMC Meeting: জোর করে ভোট নয়: পুর-বৈঠকে কড়া নির্দেশ অভিষেকের, বাড়ি বাড়ি প্রচারে জোর

Date:

Share post:

কলকাতা পুরসভার ভোটের আগে শনিবার বসেছিল প্রার্থীদের নিয়ে তৃণমূলের (Tmc) স্ট্র্যাটিজি-বৈঠক। আর সেখানেই ভোটে কোনও রকম গা-জোয়ারি না করার কড়া নির্দেশ দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay)। তিনি স্পষ্ট বার্তা দিয়েছেন, কোনও নেতা বা প্রার্থী যদি তাঁদের এলাকায় জোর করে ভোট করান, তাহলে তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেবে দল। তাঁকে দল থেকে বহিষ্কার করা হবে। একইসঙ্গে বাড়ি বাড়ি প্রচারের উপরেও জোর দেওয়া হয়েছে। দলমত নির্বিশেষে সব ভোটারের কাছে গিয়ে ভোট চাইতে বলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

এদিনের বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল নেতা তথা পুরভোটে প্রার্থী ফিরহাদ হাকিম (Firhad Hakim) বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন গণতান্ত্রিক উপায়ে মানুষের আশীর্বাদ নিয়ে জয়লাভ করতে হবে। এক্ষেত্রে কোনও জোরাজুরি করা যাবে না। দল এখন যেভাবে পরিচালিত হচ্ছে, তাতে কেউ যদি এ ধরনের কাজ করেন তা শীর্ষ নেতৃত্বের নজরে আসবেই। সেক্ষেত্রে তার বিরুদ্ধে কড়া শাস্তিমুলক ব্যবস্থা নেওয়া হবে। আগামী পাঁচবছর তাঁকে কাজ করতে দেওয়া হবে না।

আরও পড়ুন:Omicron: তৃতীয় আক্রান্তের খোঁজ মিলল গুজরাটে, করেছিলেন দক্ষিণ আফ্রিকা সফর

একইসঙ্গে অভিষেক নির্দেশ দেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক কাজ এবং পুরসভার কাজের খতিয়ান মানুষের সামনে তুলে ধরে, সেটাকেই প্রচারের হাতিয়ার করতে হবে। বাড়ি বাড়ি প্রচারের উপর জোর দেন তিনি। বলেন, কংগ্রেস-সিপিআইএম-বিজেপি (Congress-Cpim-Bjp)– ভোটার যে দলেরই সমর্থক হোন না কেন, সবার কাছে যেতে হবে। সবার আস্থা অর্জন করে ভোট চাইতে হবে।

দলে বিদ্রোহীদের বিষয়েও এদিন অবস্থান স্পষ্ট করেছেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। যাঁরা টিকিট না পেয়ে নির্দল হিসেবে ভোটে দাঁড়িয়েছেন, তাঁরা অন্যায় করেছেন। তাঁদের বিরুদ্ধে দল কড়া ব্যবস্থা নেবে বলে জানান অভিষেক। একই সঙ্গে, বার্তা দেন যাঁরা পুরভোটে টিকিট পাননি, তাঁরাও তৃণমূলের সৈনিক। সবাইকে নিয়েই ভোটের ময়দানে লড়াই করতে হবে। সব মিলিয়ে বৈঠকে পুরভোটের ‘ডুস অ্যান্ড ডোন্টস’ বাতলে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Related articles

‘৪ মে বিজেপির বিসর্জন, বাংলায় জিতেই গিয়েছে তৃণমূল’, হুঙ্কার মমতার

গতবার বিজেপির যা আসন ছিল, এবার তার অর্ধেকও পাবে না! আমাদের যে মাইনাস জায়গাগুলো ছিল, বৃহস্পতিবার প্রথম দফাতেই...

বদল নয় গণতন্ত্রে বদলা চাই! ভবানীপুরের সভা থেকে বিজেপিকে কড়া আক্রমণ মমতার

প্রথম দফার ভোট মিটতেই বিজেপির ওপর আক্রমণের সুর চড়ালেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবারের ভবানীপুরের জনসভা থেকে তাঁর...

মমতার পদযাত্রা ঘিরে জনজোয়ারে ভাসল রাজপথ, ফুল-মালায় বরণ জননেত্রীকে

নির্বাচনের আগে নীবিড় জনসংযোগে বাড়তি জোর তৃণমূল (TMC) সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। শুক্রবার পরপর দুটি পদযাত্রা করেন...

প্রথম দফার ভোটের পরই আতঙ্কিত শাহ: সরব শশী

প্রথম দফার ভোটগ্রহণে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখে এবং তৃণমূলের জয়ের আভাস পেয়ে বিজেপি শিবির এবং খোদ স্বরাষ্ট্রমন্ত্রী আতঙ্কিত...