Friday, May 15, 2026

Mamata Banerjee: সোমবার শতাব্দী এক্সপ্রেসেই জেলা সফরে যাবেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

সোমবার দুপুরের শতাব্দী এক্সপ্রেসেই জেলা সফরে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Chief Minister Mamata Banerjee)। সড়ক পথে যাবেন কালিয়াগঞ্জ (Kaliagunj)। ঘূর্ণিঝড় জওয়াদের (Cyclone Jawad) প্রভাবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় চলছে বৃষ্টি। সঙ্গে ঝোড়ো হাওয়া। আবহাওয়া খারাপ হওয়ার কারণে হেলিকপ্টারের বদলে ট্রেনে চড়েই মালদহে (Maldah) যেতে পারেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)।

আরও পড়ুন-Nagaland Firing:নাগাল্যান্ডে নিরাপত্তা বাহিনীর গুলিতে মৃতদের প্রতি শোকপ্রকাশ, ন্যায়বিচারের আবেদন মমতার

৭ ডিসেম্বর, আগামী মঙ্গলবার উত্তর ও দক্ষিণ দিনাজপুর যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। গঙ্গারামপুরে (Gangarampur) প্রশাসনিক বৈঠক সেরে রায়গঞ্জে যাবেন মুখ্যমন্ত্রী। সেখানেও প্রশাসনিক বৈঠক করার কথা রয়েছে তাঁর। এরপর ৮ তারিখ মালদহ এবং মুর্শিদাবাদে (Murshidabad) প্রশাসনিক বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। কথা বলবেন জেলাশাসক, বিডিও ও জনপ্রতিনিধিদের সঙ্গে। ৯ তারিখ মুখ্যমন্ত্রী প্রশাসনিক বৈঠক করবেন নদিয়া (Nadia) জেলার কৃষ্ণনগরে (Krishnanagar)।

আরও পড়ুন-Hiran Chatterjee: কেন হোর্ডিং, পোস্টারে নেই বিজেপি বিধায়কের ছবি? ফের দলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ হিরণের

জেলা সফরের শেষ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গোয়া (Goa) যাবেন। সঙ্গে যাবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও (All India Trinamool Congress General Secratary Abhishek Banerjee)। মুখ্যমন্ত্রীর শিলং যাওয়ার কথাও রয়েছে।

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...