Wednesday, May 20, 2026

নাগাল্যান্ড ইস্যুতে উত্তাল সংসদের দুই কক্ষ, বিবৃতি দেবেন অমিত শাহ

Date:

Share post:

নাগাল্যান্ডে(Nagaland) নিরাপত্তারক্ষীদের গুলিতে ১৩ গ্রামবাসীর মৃত্যুর ঘটনায় উত্তাল গোটা দেশ। আর এই ইস্যুতে সোমবার সরগরম হয়ে উঠলো সংসদ(parliament)। জানা গিয়েছে, আজ দুপুর তিনটেয় এই ঘটনার প্রেক্ষিতে লোকসভায় বক্তব্য রাখবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী(Home Minister)। বিকেল চারটায় তিনি বিবৃতি দেবেন রাজ্যসভাতে।

নাগাল্যান্ড গুলিকান্ডের ঘটনায় সোমবার রাজ্যসভাতে সরব হতে দেখা যায় কংগ্রেস সাংসদ মল্লিকার্জুন খাড়গেকে। এরপরই রাজ্যসভার চেয়ারম্যান ভেঙ্কাইয়া নাইডু বলেন, নাগাল্যান্ডের যে ঘটনা ঘটেছে তা অত্যন্ত দুঃখজনক। এই ইস্যুতে আজ সংসদে বিবৃতি দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এরপরই সংসদের দুই কক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের জন্য বক্তব্যের সময় নির্ধারিত হয়। যদিও নাগাল্যান্ডের ঘটনায় রাজ্যসভায় বিক্ষোভ দেখাতে শুরু করেন বিরোধী দলের সাংসদরা। ব্যাপক হট্টগোলের জেরে অধিবেশন মুলতবি করে দেন চেয়ারম্যান ভেঙ্কাইয়া নাইডু।

আরও পড়ুন:Election Commission: মে মাসের মধ্যে সবকটি পুরসভায় ভোট, হাইকোর্টে হলফনামা নির্বাচন কমিশনের

এদিকে গতকালের ঘটনায় এফআইআর হয়েছে আধা সামরিক বাহিনীর বিরুদ্ধে। এফআইআরে রাজ্য পুলিশ জানিয়েছে, ঘটনার সময় কোনও পুলিশ উপস্থিত ছিল না। কোনও পুলিশের উপস্থিতির জন্য কোনও থানায় আবেদনও জানায়নি আধা সামরিক বাহিনী। তাই এটা স্পষ্ট যে, সাধারণ মানুষকে হত্যা করাই ছিল মূল উদ্দেশ্য।

কিন্তু ঠিক কী ঘটেছিল কাল? এফআইআরে উল্লেখ করা হয়েছে, দুপুর সাড়ে ৩ টেয় ওটিং গ্রামের কয়লা খনির শ্রমিকেরা তিরু থেকে কাজ সেরে বাড়ি ফিরছিলেন। বোলেরো পিক আপ গাড়িতে ফিরছিলেন তাঁরা। আফার তিরু ও ওটিং গ্রামের মধ্যবর্তী লংখাও এলাকায় গাড়িটি পৌঁছনোর পরই গুলি চালাতে শুরু করে নিরাপত্তা বাহিনী। আর তাতেই একাধিক গ্রামবাসীর মৃত্যু হয়েছে। অন্যদিকে সেনার তরফে বিবৃতি দেওয়া হয়েছে, গোয়েন্দা সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে নাগাল্যান্ডের মন জেলার তিরু এলাকায় সেনা অভিযান চালানো হয়।

Related articles

অভিষেককে নোটিশ ঘিরে জল্পনা: বিধানসভা থেকে অবস্থান স্পষ্ট তৃণমূলের

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ভাঙার নোটিস প্রসঙ্গে প্রতিক্রিয়া দিলেন বন্দরের বিধায়ক ফিরহাদ হাকিম (Firhad Hakim)...

ISL: দিল্লির বিরুদ্ধে নামার আগেই ধাক্কা বাগানে, শেষ পর্যন্ত লড়াইয়ের বার্তা লোবেরার

বৃহস্পতিবার আইএসএলের(ISL) ভাগ্য নির্ধারণ। খাতায় কলমে খেতাব জয়ের সম্ভাবনা আছে মোহনবাগানের(Mohun Bagan)। স্পোর্টিং ক্লাব দিল্লির বিরুদ্ধে নামার আগে...

বিধানসভায় বিরোধী দলনেতা-বিরোধীদলের স্বীকৃতি ঘিরে জটিলতা: অধ্যক্ষের বিবেচনার উপর সিদ্ধান্ত নির্ভর, জানালেন প্রিন্সিপল সেক্রেটারি

বিধানসভায় বিরোধী দলনেতা নির্বাচন ও বিরোধীদলের স্বীকৃতি ঘিরে জটিলতা অব্যাহত। বুধবার বিধানসভায় সাংবাদিক বৈঠক করে এই বিষয়ে বিস্তারিত...

প্রবল চাপেই ভারতীয় দলের নেতৃত্ব ছাড়েন! বিস্ফোরক স্বীকারোক্তি কোহলি

বিরাট প্রত্যাশা নিয়ে ভারতীয় দলের অধিনায়কত্বের ভার নেন কোহলি(Virat Kohli )। কিন্ত আইসিসি ইভেন্ট সহ বড় টুর্নামেন্টে সাফল্য...