Saturday, March 14, 2026

মদের বোতল ও গ্লাস হাতে সংসদে বিজেপি সাংসদ, তোপ কেজরিকে

Date:

Share post:

এক হাতে মদের বোতল অন্য হাতে গ্লাস, ঠিক এমন রুপেই সোমবার সংসদের ধরা দিলেন দিল্লির বিজেপি(BJP) সাংসদ পারবেশ সাহিব সিং বর্মা(Parvesh Sahib Singh Verma)। সংসদের(Parlament) অভ্যন্তরে সেই খালি মদের বোতল তুলে ধরে দিল্লি সরকারের(Dilhi Govt) মদ নীতি নিয়ে প্রশ্ন তুললেন তিনি। পাশাপাশি তিনি বলেন, গোটা দিল্লিকে মদ্যপ করে তুলতে উঠেপড়ে লেগেছেন দিল্লির(Delhi) মুখ্যমন্ত্রী। নিজের আয় বাড়াতে দিল্লির ভবিষ্যৎ নষ্ট করছে দিল্লি সরকার। সংসদে তিনি দাবি করেন, বিহার(Bihar) ও গুজরাটের মত দিল্লিতেও পূর্ণ অথবা আংশিক ভাবে মদের ওপর নিষেধাজ্ঞা জারি করার প্রয়োজন রয়েছে।

তথ্য তুলে ধরে দিল্লির বিজেপি সাংসদ বলেন, আজ থেকে দিল্লিতে নতুন ৮২৪ টি মদের দোকান খোলা হচ্ছে। মদ খাওয়ার জন্য বয়সের উর্ধ্বসীমা ২৫ থেকে কমিয়ে ২১ করে দেওয়া হয়েছে। মহিলাদের জন্য খোলা হচ্ছে পিঙ্ক বার। দিল্লি সরকার এই যোজনার মাধ্যমে মদের ঠেক থেকে ১০ হাজার কোটি টাকা এক্সাইজ ডিউটি তুলবে। তিনি আরো অভিযোগ করেন, আমাদের মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল যখন পাঞ্জাবে যান নির্বাচনী প্রচারে সেখানে বলেন নেশামুক্ত পাঞ্জাব গড়বেন। অথচ দিল্লিতে নিজেই মদ খাওয়ার জন্য ইন্ধন জোগাচ্ছেন।

আরও পড়ুন:তৃণমূলের সংসদীয় কমিটির বৈঠকে যোগ দিতে দিল্লিতে অভিষেক, শতাব্দীতে মালদহের পথে মমতা

এর জেরে গার্হস্থ্য হিংসার ঘটনাও দিল্লিতে ব্যাপক বৃদ্ধি পাচ্ছে বলে অভিযোগ তুলে বিজেপি সাংসদ বলেন, গতবছর দিল্লিতে ২০৪৭ টি গার্হস্থ্য হিংসা ঘটনা ঘটেছিল। এবার যেহেতু মদের ঠেকের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে ফলে কি হবে সেটা অনুমান করাই যায়।

spot_img

Related articles

এরা গুণ্ডা নয়, খুনি! হামলার পর তোপ আহত মন্ত্রীর, প্রমাণ নিয়ে অভিযোগ দায়ের করবেন শশী

গিরিশ পার্কে রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়ির সামনে থাকা 'বয়কট বিজেপি' ব্যানার ছেড়া থেকে ঘটনার সূত্রপাত। ঘটনার জল...

ইরানের খার্গ দ্বীপে হামলা আমেরিকার, পাল্টা ৫ মার্কিন বিমানে আছড়ে পড়ল তেহরানের ক্ষেপণাস্ত্র 

ইরানের উপকূল থেকে ৩৩ কিলোমিটার দূরে অবস্থিত খার্গ দ্বীপে (Kharg Iceland) হামলা চালালো মার্কিন সেনা (US Army)। খামেনেইর...

আমি আহত: মোদির সভায় যাওয়ার পথে পাথর-বৃষ্টি শশী পাঁজার বাড়িতে, আহত ওসি

নজিরবিহীন হামলা বিজেপি কর্মীদের। খাস কলকাতা শহরে গিরিশ পার্কে নরেন্দ্র মোদির সভায় যোগ দিতে যাওয়া বিজেপি কর্মীরা পাথর...

মঞ্চ থেকে পুলিশের সঙ্গে বাদানুবাদ, সেন্ট্রাল পার্কে হেনস্থার শিকার শিলাজিৎ! 

সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে (Boimela Prangan) শো করতে গিয়েছিলেন শিলাজিৎ ( Shilajit )। আর সেখানে পুলিশের আচরণের বিরুদ্ধে তীব্র...