Thursday, May 14, 2026

Sc EastBengal: গোয়াকে সমীহ লাল-হলুদ কোচ মানোলো দিয়াজের

Date:

Share post:

শেষ ম‍্যাচে চেন্নাইয়ান এফসির (chennaiyin fc)  বিরুদ্ধে দুরন্ত লড়াইয়ের পর মঙ্গলবার এফসি গোয়ার (Fc Goa) বিরুদ্ধে খেলতে নামছে এসসি ইস্টবেঙ্গল( Sc Eastbengal)। গোয়ার বিরুদ্ধে নামার আগে এফসি গোয়াকে সমীহ করছেন লাল-হলুদ কোচ ম্যানুয়েল দিয়াজ। এসসি ইস্টবেঙ্গলের স্প্যানিশ কোচ বলছেন, ‘‘এফসি গোয়া দারুণ শক্তিশালী দল। কোনও কারণে ক্লিক করছে না। তবে যে কোনও সময় ছন্দ পেয়ে যাবে। তাই কালকের ম্যাচটা আমাদের কাছে প্রচণ্ড গুরুত্বপূর্ণ।’’

চার ম্যাচে মাত্র দু’পয়েন্ট লাল-হলুদের ঝুলিতে। দিয়াজ যদিও আগের ম্যাচের ড্র থেকে লড়াইয়ের রসদ খুঁজছেন। ইস্টবেঙ্গল কোচের বক্তব্য, ‘‘আগের ম্যাচে আমাদের ডিফেন্স ভাল খেলেছে। ক্লিনশিট রাখাটা যথেষ্ট কৃতিত্বের। ফলে ফুটবলাররা আত্মবিশ্বাসী হয়েই কাল মাঠে নামবে।’’ একই সঙ্গে টানা ম্যাচ খেলার ক্লান্তির কথাও উঠে এসেছে দিয়াজের মুখে। তিনি বলেন, ‘‘তিন দিন অন্তর অন্তর ম্যাচ খেলতে হচ্ছে। তাই ফুটবলারদের পক্ষে একটানা খেলে যাওয়া সম্ভব নয়। তাই দলে পরিবর্তন করতে হচ্ছে।’’

পাশাপাশি চোট-আঘাত সমস্যায় জর্জরিত লাল-হলুদ শিবির। অঙ্কিত মুখোপাধ্যায় মাঠে নামার আগেই চোট পেয়ে বসে আছেন। গোলকিপার অরিন্দম ভট্টাচার্য ডার্বিতে চোট পেয়েছেন। জ্যাকিচাঁদ সিং প্রথম ম্যাচে পরিবর্ত হিসেবে খেলার পর চোট পেয়ে আর মাঠে নামতে পারেননি। চোট রয়েছে ডাচ মিডফিল্ডার ড্যারেন সিডওয়েলেরও।

সোমবার ভাচুর্য়াল প্রেস মিটে দিয়াজ বলে গেলেন, ‘‘অঙ্কিত ও জ্যাকিচাঁদ উন্নতি করছে। তবে কবে মাঠে নামবে, তা এখনও বলা সম্ভব নয়। প্রি-সিজন প্র্যাকটিস দেরিতে শুরু হয়েছে বলেই চোট সমস্যা বাড়ছে।’’

আরও পড়ুন:মদের বোতল ও গ্লাস হাতে সংসদে বিজেপি সাংসদ, তোপ কেজরিকে

Related articles

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...

নিশীথের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইস্টবেঙ্গলের, আইপিএল ম্যাচে আমন্ত্রণ সিএবির

কয়েকদিন আগেই রাজ্যে পালাবদল হয়েছে। নতুন সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন নিশীথ প্রামানিক (Nisith...

বিশাল সুইমিংপুল থেকে ‘রয়্যাল বেঙ্গল টাইগার’! দিলীপের বিলাসবহুল বাড়িতে হানা পুলিশ-কেন্দ্রীয় বাহিনীর

ভোটের ফল ঘোষণার পরে উস্কানি মূলক মন্তব্যের জেরে দায়ের করা হয়েছিল এফআইআর (FIR)। আর তার তদন্তে নেমে তাজ্জব...