Thursday, May 14, 2026

গানের তালে নাচ ছাত্রীদের, বাঁকুড়ার রাইপুরে!

Date:

Share post:

মাস কয়েক আগে কোচবিহারের একটি স্কুলে ক্লাসঘরের মধ্যে ছাত্রীদের গানের তালে নাচের ভিডিও নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। এ বার একই অভিযোগ উঠল বাঁকুড়ায় গড় রাইপুর হাইস্কুলে।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে (যার সত্যতা এখন বিশ্ব বাংলা সংবাদ যাচাই করেনি) দেখা যাচ্ছে, ক্লাসঘরের ভিতরে গানের সঙ্গে তাল মিলিয়ে কোমর দোলাচ্ছে চারজন ছাত্রী।
ওই চার জন ওই স্কুলেরই দ্বাদশ শ্রেণিক ছাত্রী বলে স্বীকার করেছেন স্কুল কর্তৃপক্ষ। ইতিমধ্যেই ওই চার ছাত্রীর অভিভাবককে স্কুলে ডেকে অভিযুক্তদের স্কুলে পাঠাতে নিষেধ করা হয়েছে।

গড় রাইপুর হাইস্কুলের প্রধান শিক্ষক মধুসূদন মন্ডল বলেছেন, আমরা দ্রুত ব্যবস্থা নিয়েছি। অভিভাবকদের ডেকে ওই চার ছাত্রীকে আপাতত স্কুলে পাঠাতে নিষেধ করা হয়েছে। ভবিষ্যতে যাতে এমন ঘটনা না ঘটে সে ব্যাপারে আমরা সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছি।
বাঁকুড়া জেলা স্কুল পরিদর্শক ( সেকেন্ডারি) পীযূষকান্তি বেরা বলেছেন, গড় রাইপুর হাইস্কুলে কী ঘটনা ঘটেছে, তা আমি জানি না। স্কুল কর্তৃপক্ষও আমাকে বিষয়টি সম্পর্কে জানাননি। মোবাইল নিয়ে ছাত্রছাত্রীরা যাতে স্কুলে না আসে, সে ব্যাপারে স্কুলগুলিকে সতর্ক করা হবে।

Related articles

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...

নিশীথের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইস্টবেঙ্গলের, আইপিএল ম্যাচে আমন্ত্রণ সিএবির

কয়েকদিন আগেই রাজ্যে পালাবদল হয়েছে। নতুন সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন নিশীথ প্রামানিক (Nisith...

বিশাল সুইমিংপুল থেকে ‘রয়্যাল বেঙ্গল টাইগার’! দিলীপের বিলাসবহুল বাড়িতে হানা পুলিশ-কেন্দ্রীয় বাহিনীর

ভোটের ফল ঘোষণার পরে উস্কানি মূলক মন্তব্যের জেরে দায়ের করা হয়েছিল এফআইআর (FIR)। আর তার তদন্তে নেমে তাজ্জব...