Friday, May 22, 2026

Roy Krishna: জামশেদপুরের বিরুদ্ধে দল ভালো খেলেনি, বললেন বাগানের রয় কৃষ্ণা

Date:

Share post:

আইএসএলে( ISL) পরপর দুই ম‍্যাচে হার। শেষ ম‍্যাচে জামশেদপুর এফসির ( Jamshedpur Fc) কাছে ২-১ গোলে হারে এটিকে মোহনবাগান( Atk Mohunbagan)। আর এই ম‍্যাচে দল একেবারেই ভালো খেলতে পারেনি, তা স্বীকার করে নিলেন বাগানের ফিজি সুপারস্টার রয় কৃষ্ণা। বললেন, আমরা যথেষ্ট ভাল খেলতে পারিনি। কোনও জায়গাতেই আমরা ভাল খেলতে পারিনি।

সাংবাদিক সম্মেলনে এসে রয় কৃষ্ণা বলেন,”আমরা যথেষ্ট ভাল খেলতে পারিনি। কোনও জায়গাতেই আমরা ভাল খেলতে পারিনি। কখনওই আমাদের দেখে মনে হয়নি সেরাটা দিতে পারছি। আরও কঠোর পরিশ্রম করতে হবে, মানসিকতা বদলাতে হবে। মুম্বই ম্যাচে হারের পরে আমাদের আরও মরিয়া হয়ে ওঠা উচিত ছিল। সেটা পারিনি। জানতাম জামশেদপুর যথেষ্ট ভাল দল। ওরা সত্যিই ভাল খেলেছে। ওরা যা খেলেছে তাতে ওদেরই তিন পয়েন্ট প্রাপ্য ছিল।”

১১ তারিখ আইএসএলের পরবর্তী ম‍্যাচে বাগানের প্রতিপক্ষ চেন্নাইয়ান এফসি। সেই ম‍্যাচে ঘুরে দাঁড়ানোর কথা বললেন রয় কৃষ্ণা। কৃষ্ণা বলেন,” পরের ম্যাচে ওরা পুরো শক্তি উজাড় করে দেবে। দু’টো ম্যাচ হেরে সব কিছু শেষ হয়ে যায়নি। এখনও অনেকটা পথ যাওয়া বাকি আছে আমাদের। যথেষ্ট ভাল মানের খেলোয়াড় রয়েছে আমাদের দলে। সেটা আমাদের প্রমাণ করতে হবে। দলের ছেলেদের ওপর আমার পূর্ণ আস্থা আছে। আশা করি পরের ম্যাচে আমাদের পজেটিভ পয়েন্ট হবে। নিজেদের সেরা পারফরম্যান্স দেব।”

আরও পড়ুন:South Africa: ভারতের বিরুদ্ধে ২১ সদস্যের টেস্ট দল ঘোষণা করল দক্ষিণ আফ্রিকা বোর্ড

 

Related articles

গ্রেফতারির ১০ দিনের মাথায় জামিন পেলেন বাংলা পক্ষের প্রতিষ্ঠাতা গর্গ

অবশেষে জামিন মিলল বাংলা পক্ষের প্রতিষ্ঠাতা গর্গ চট্টোপাধ্যায়ের (Garga Chatterjee)। শুক্রবার ২০০০ টাকার বন্ডে তাঁর অন্তর্বর্তিকালীন জামিন মঞ্জুর...

বিকাশের সওয়ালে স্বস্তিতে অদিতি-দেবরাজ! ১৯ জুন পর্যন্ত গ্রেফতার করা যাবে না, মৌখিক নির্দেশ হাই কোর্টের

আদালতের (Kolkata High Court) নির্দেশে আপাতত স্বস্তিতে প্রাক্তন তৃণমূল বিধায়ক অদিতি মুন্সী (Aditi Munsi) এবং তাঁর স্বামী তথা...

১০ দিনের মধ্যে বাংলাদেশ থেকে ফেরাতে হবে সোনালির স্বামীকে: নির্দেশ সুপ্রিম কোর্টের

আরও একবার সোনালি বিবির ঘটনায় কেন্দ্রের বিজেপির সরকারের স্বৈরাচারী ও প্রতিহিংসামূলক রাজনীতির মুখোশ খুলে গেল দেশের সর্বোচ্চ আদালতে।...

সরকারি বাসে বিনামূল্যে সফরে জরুরি ডিজিটাল স্মার্ট কার্ড! আবেদন করবেন কীভাবে

বিধানসভা নির্বাচনের (Assembly Election) আগেই বিজেপি (BJP) প্রতিশ্রুতি দিয়েছিল ক্ষমতায় এলে মহিলাদের সরকারি বাসে (Government Bus) যাতায়াত ফ্রি...