Friday, May 22, 2026

Tripura: ২ মাসেই ২০%: ত্রিপুরার পুরভোটের ফল নিয়ে উচ্ছ্বসিত অভিষেক

Date:

Share post:

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক থেকে শুরু করে শীর্ষ নেতৃত্ব, প্রার্থী, স্থানীয় নেতা-কর্মী-সবার উপর ত্রিপুরায় আক্রমণ চালিয়েছে বিজেপি (Bjp)। কখনও তাঁদের গুন্ডাবাহিনী, আবার কখনও বিপ্লব দেবের পুলিশ- হেনস্থা করেছে তৃণমূলকে (Tmc)। তাও, সে রাজ্যে শূন্য থেকে কুড়ি শতাংশ পৌঁছে গিয়েছে জোড়া ফুল শিবির। দলের এই সাফল্যে উচ্ছ্বসিত কাণ্ডারী অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay)। মঙ্গলবার, দিল্লিতে বিরোধী সাংসদদের ধর্না মঞ্চ থেকে সেই উচ্ছ্বাস প্রকাশ করলেন তিনি।

আরও পড়ুন- Mamata Banerjee: গ্রামাঞ্চলে ক্ষমতার অপব্যবহার করছে BSF: কর্ণজোড়ায় প্রশাসনিক বৈঠকে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী

ত্রিপুরায় তৃণমূলের নির্বাচনী ফলাফল নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান, “ত্রিপুরার (Tripura) ফলাফল সারাদেশের কাছে একটা উদাহরণ। কারণ, শূন্য থেকে কুড়ি শতাংশ জায়গা পেতে বিজেপির লেগে গিয়েছিল যেখানে কুড়ি বছর। সেখানে তৃণমূল মাত্র দু- তিন মাসে ত্রিপুরায় সেই জায়গাটা দখল করেছে। আর সবাই জানেন, যে ত্রিপুরায় প্রার্থী তাঁর নিজের প্রচার করার সুযোগটুকু পর্যন্ত পাইনি।”

সর্বভারতীয় সাধারণ সম্পাদকের দায়িত্ব নিয়েই তৃণমূল সাংসদ অভিষেক জানিয়েছিলেন, বাংলার বাইরে যে রাজ্যেই দল পা রাখবে, সেখানেই লক্ষ্য হবে ক্ষমতা দখলের। বিশেষ করে বিজেপিশাসিত রাজ্য থেকে গেরুয়া শিবিরকে উৎখাত করার ডাক দেন তিনি। ত্রিপুরায় পুরভোটের কাণ্ডারী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ত্রিপুরায় বিজেপি পুলিশের আক্রমণকে প্রতিহত করে সংগঠন মজবুত করার কাজ করেছে তৃণমূলের ইয়ং ব্রিগেড। ফল মিলেছে হাতেনাতে। শূন্য থেকে ২০ শতাংশে পৌঁছে গিয়েছে মাত্র দু মাসে। এবার সেই ঘটনায় উচ্ছ্বাস প্রকাশ করলেন অভিষেক।

 

Related articles

গ্রেফতারির ১০ দিনের মাথায় জামিন পেলেন বাংলা পক্ষের প্রতিষ্ঠাতা গর্গ

অবশেষে জামিন মিলল বাংলা পক্ষের প্রতিষ্ঠাতা গর্গ চট্টোপাধ্যায়ের (Garga Chatterjee)। শুক্রবার ২০০০ টাকার বন্ডে তাঁর অন্তর্বর্তিকালীন জামিন মঞ্জুর...

বিকাশের সওয়ালে স্বস্তিতে অদিতি-দেবরাজ! ১৯ জুন পর্যন্ত গ্রেফতার করা যাবে না, মৌখিক নির্দেশ হাই কোর্টের

আদালতের (Kolkata High Court) নির্দেশে আপাতত স্বস্তিতে প্রাক্তন তৃণমূল বিধায়ক অদিতি মুন্সী (Aditi Munsi) এবং তাঁর স্বামী তথা...

১০ দিনের মধ্যে বাংলাদেশ থেকে ফেরাতে হবে সোনালির স্বামীকে: নির্দেশ সুপ্রিম কোর্টের

আরও একবার সোনালি বিবির ঘটনায় কেন্দ্রের বিজেপির সরকারের স্বৈরাচারী ও প্রতিহিংসামূলক রাজনীতির মুখোশ খুলে গেল দেশের সর্বোচ্চ আদালতে।...

সরকারি বাসে বিনামূল্যে সফরে জরুরি ডিজিটাল স্মার্ট কার্ড! আবেদন করবেন কীভাবে

বিধানসভা নির্বাচনের (Assembly Election) আগেই বিজেপি (BJP) প্রতিশ্রুতি দিয়েছিল ক্ষমতায় এলে মহিলাদের সরকারি বাসে (Government Bus) যাতায়াত ফ্রি...