Tuesday, June 9, 2026

Mamata Banerjee: গ্রামাঞ্চলে ক্ষমতার অপব্যবহার করছে BSF: কর্ণজোড়ায় প্রশাসনিক বৈঠকে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

কর্ণজোড়ায় দুই দিনাজপুরের প্রশাসনিক বৈঠক থেকে বিএসএফের (BSF) এক্তিয়ার বৃদ্ধি নিয়ে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। দক্ষিণ দিনাজপুরের (South Dinajpur) আইনশৃঙ্খলা পরিস্থিতির খোঁজ নেন মুখ্যমন্ত্রী। সেখানেই তিনি বলেন, “আমি জানি তোমাদের ওখানে একটা সমস্যা আছে। বিএসএফ গ্রামের মধ্যে ঢুকে যায়। তারা অত্যাচার করে বলেও অভিযোগ।” এমনকী, ভোটের সময় লাইনেও তাদের দেখা যায় বলে জানান মমতা। এরপরে এই বিষয়টি নিয়ে বিএসএফের ডিজির (DG) সঙ্গে রাজ্যের ডিজির কথা বলার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন- Rahul Gandhi: বক্তব্যের মাঝেই রাহুলের মাইক বন্ধের অভিযোগ, সংসদ থেকে ওয়াকআউট কংগ্রেসের

মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, বিএসএফের ১৫ কিলোমিটার আসার কথা। সেটাও পুলিশকে জানিয়ে। তা না করে ওরা যেখানে সেখানে ঢুকে পড়ে। “নাগাল্যান্ডে দেখেছ তো কী হল! শীতলকুচিতে দেখেছে! কদিন আগে কোচবিহারে ৩ জন গুলিতে মারা গিয়েছে। লোকাল পুলিশকে না জানিয়ে কোনও সংঘাত হোক এটা আমি চাই না। তাই পুলিসকে সতর্ক হতে হবে। আর আমাদের অনেক আইসি ভাবে, না না ওদের ছেড়ে দাও। কেন? বিডিওদেরও আমি বলব, অ্যালার্ট থাকবেন। ওদের বলে দেবেন, এটা আপনাদের এক্তিয়ারে পড়ে না।”

খারাপ আবহাওয়ার জন্য সোমবার হেলিকপ্টারে নাকি ট্রেনে মালদহ পৌঁছন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার, সেখান থেকে হেলিকপ্টারে কর্ণজোড়া যান মমতা। কর্ণজোড়া থেকে দুই জেলার জন্য একাধিক প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করেন তিনি।

 

 

Related articles

ইউনেস্কোর নাম জড়িয়ে প্রি-পুজোর টাকা তোলার অভিযোগ সস্ত্রীক ইন্দ্রনীলের বিরুদ্ধে!

বাঙালির ঐতিহ্যের দুর্গাপুজোকে (Durga Puja Festival) কেন্দ্র করে অবৈধ বাণিজ্য চক্র চালানোর অভিযোগ রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন...

আজ কোলাঘাটে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক, থাকবেন তিন জেলার আধিকারিকরা 

মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণের পর থেকে প্রায় প্রতি সপ্তাহেই একের পর এক গুরুত্বপূর্ণ বৈঠক করছেন শুভেন্দু অধিকারী (CM...

আজ থেকে আগামী পাঁচ দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির পূর্বাভাস!

মঙ্গলের সকাল থেকে হালকা মেঘলা আকাশ। রোদের তেজ খুব একটা না হলেও গুমোট গরম রয়েছে। আলিপুর হাওয়া অফিস...

তোলাবাজি-হুমকির অভিযোগে গ্রেফতার সব্যসাচী!

নির্বাচনের তৃণমূল কংগ্রেস পরাজিত হওয়ার পর থেকেই একের পর এক নেতা-প্রাক্তন মন্ত্রীদের গ্রেফতারির খবরের মাঝে এবার তোলাবাজি- খুনের...