Friday, June 26, 2026

Helicopter: টেকনিক্যালি অত্যন্ত উন্নত Mi-17V5 কপ্টার, সেনাবাহিনীর কী কী কাজে ব্যবহার হয়?

Date:

Share post:

সেনাবাহিনীর Mi-17V5 কপ্টার দুর্ঘটনায় সস্ত্রীক মৃত্যু হয়েছে CDS বিপিন রাওয়তের। তবে, এরকম কপ্টার ভেঙে পড়ায় আশ্চর্য অনেকেই। কারণ, রাশিয়ায় তৈরি এই সেনা Mi-8-এর উন্নততর সংস্করণ। এই কপ্টারের বিশেষত্ব, ইঞ্জিন অনেক বেশি শক্তিশালী। অধিক ভার বইতে পারে। রাতের অন্ধকারে অনায়াসে চলাচল করে। উন্নততর নিরাপত্তা ব্যবস্থার জন্য প্রসিদ্ধ এই কপ্টার। সাধারণত বিশেষ ব্যক্তিদেরই সেনাবাহিনীর এই কপ্টারে যাতায়াত করানো হয়।

একনজরে Mi-17V5 কপ্টারের বিভিন্ন কাজ:

• ২০০৮-এ রাশিয়ান কোম্পানি Rosoboronexport ভারতে চুক্তি অনুযায়ী ৮০টি Mi-17V5 কপ্টার ভারতকে সরবারহ করে রাশিয়া।

• Mi-8/17 সিরিজের প্রযুক্তির দিক থেকে সবচেয়ে উন্নত এই কপ্টার।

• এই কপ্টারটির প্রধান কাজ এয়ার ড্রপ। মাটিতে থাকা কোনও টার্গেটে আঘাত করতে সক্ষম। আহতদের তুলে আনতে পারে

• রকেট, কামান ও ছোট অস্ত্র বহন ক্ষমতা আছে।

• যে কোনও সময়ে অপারেশন চালাতে পারে।

• যে কোনও আবহাওয়ার উড়তে সক্ষম।

• স্যাটেলাইট নেভিগেশন সিস্টেমের মাধ্যমে যে কোনও পাহাড়ি ও মরুভূমির মতো উত্তপ্ত এলাকায় হামলা চালাতে সক্ষম।

• সেনা জওয়ান, মালপত্র, যন্ত্রপাতি পরিবহণের কাজে ব্যবহার করা হয়। কপ্টারটির বাইরের ঝুলিয়ে নিয়ে যাওয়া যায় মালপত্র।

আরও পড়ুন- দেশের পরমাণু বিদ্যুৎ কেন্দ্রগুলি থেকে মিলছে ৮ হাজার মেগাওয়াট,কল্যাণের প্রশ্নে জানাল কেন্দ্র

 

Related articles

জাহাঙ্গিরের কোমরে দড়ি: ‘মানবধিকার’ নিয়ে প্রশ্ন হাই কোর্টে

একসময় যাঁকে দেখলে ফলতার মানুষ তটস্থ থাকতেন, সেই তৃণমূল নেতা জাহাঙ্গির খানকে (Jahangir Khan) হাফপ্যান্ট ও গেঞ্জি পরিয়ে...

FIFA World Cup: জর্ডন ম্যাচে বিশ্রামে মেসি! আর্জেন্টিনা দলে একাধিক পরিবর্তন?

বিশ্বকাপের( FIFA World Cup) গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ জর্ডন।ইতিমধ্যেই নক আউট নিশ্চিত করে ফেলেছে নীল সাদা...

বিশ্ববাজারে বিরাট পতন, ভারতে কমছে না পেট্রোল-ডিজেলের দাম, ভ্রুক্ষেপ নেই কেন্দ্রের

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে বিরাট পতন! অথচ দেশে পেট্রোল-ডিজেলের(Petrol Diesel )দাম কমার লক্ষণ নেই! শুক্রবার, বিশ্বের বাজারে...

শিল্পে নতুন আশা, বাংলায় বিনিয়োগে আগ্রহ একাধিক সংস্থার: জানালেন রাজ্যের অর্থমন্ত্রী

বাংলা থেকে টাটা গোষ্ঠী (Tata Group) চলে যাওয়ার দীর্ঘদিন পর পশ্চিমবঙ্গে (West Bengal) শিল্প বিনিয়োগের (Industrial Investment) পরিবেশকে...