Saturday, May 23, 2026

দেশে ফের বাড়ল করোনায় দৈনিক মৃতের সংখ্যা, সুস্থ হচ্ছেন ওমিক্রন আক্রান্তরা

Date:

Share post:

করোনার নয়া ভ্যারিয়েন্ট ওমিক্রন(Omicron) ইতিমধ্যেই আতঙ্কের কারণ হয়ে উঠেছে বিশ্বজুড়ে। এরই মাঝে করোনার জেরে শুক্রবার দেশে বাড়ল দৈনিক মৃতের সংখ্যা। শেষ ২৪ ঘন্টায় দেশে মৃতের সংখ্যা বেড়েছে প্রায় চারগুণ। এহেন ঘটনায় রীতিমতো উদ্বিগ্ন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক(health ministry)। অন্যদিকে করোনার(covid) নয়া ভেরিয়েন্ট ওমিক্রনকে হারিয়ে সুস্থ হয়ে উঠছেন মহারাষ্ট্রের প্রথম আক্রান্ত।

বৃহস্পতিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ৮ হাজার ৫০৩ জন করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন। যা গতকালের তুলনায় খানিকটা কম। এদিকে মারণ ভাইরাসে গত ২৪ ঘণ্টায় দেশে প্রাণ হারিয়েছেন ৬২৪ জন। এই সংখ্যাটাও আগের দিনের প্রায় চারগুণ। দেশে এই মুহূর্তে মৃত্যুহার ১.৩৭ শতাংশ। এখনও পর্যন্ত করোনায় দেশে মোট মৃতের সংখ্যা ৪ লক্ষ ৭৪ হাজার ৭৩৫ জন। উদ্বেগ বাড়িয়ে এদিনও বেড়েছে করোনার অ্যাকটিভ কেসও। স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট বলছে, বর্তমানে দেশে করোনায় চিকিৎসাধীন রোগী ৯৪ হাজার ৯৪৩ জন। তবে, ধীরে ধীরে বাড়ছে সুস্থতার হার। পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ৩ কোটি ৪১ লক্ষ ৫০ হাজার ৬৬ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৭ হাজার ৬৭৮ জন।

Related articles

IPL:কোচ পরিবর্তন করতে চাইছে সিএসকে, বাধা সেই ধোনিই!

২০২৩ সালের পর থেকে আইপিএলে(IPL) সিএসকে ( Chennai Super Kings )দলের সাফল্য নেই। স্টিফেন স্লেফিংয়ের বদলে এবার নতুন...

অনলাইনে বিনামূল্যে আধার আপডেটের সময়সীমা বাড়াল UIDAI

বাড়ল বিনামূল্যে আধার কার্ড আপডেট এর সময়সীমা। সরকারি প্রকল্পের টাকা পাওয়া হোক বা নতুন যোজনার জন্য আবেদন করা,...

কাঁথি পুরসভা ভেঙে দিল পুর ও নগরোন্নয়ন দফতর, মহকুমাশাসকই প্রশাসক

রাজ্যে পালাবদলের পরে পুরবোর্ডগুলিও বিরোধীদের হাত থেকে কেড়ে নিতে চাইছে রাজ্যের বর্তমান শাসকদল- অভিযোগ তৃণমূলের। এবার তৃণমূল পরিচালিত...

তীব্র গরমের মাঝেই দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির অনুকূল পরিবেশ!

জ্যৈষ্ঠের গরমে হাঁসফাঁস দশা কলকাতাসহ দক্ষিণবঙ্গের। শনিবার সকালে আকাশ হালকা মেঘলা থাকলেও বেলা গড়াতেই রোদের প্রচণ্ড তাপে রাস্তায়...