Thursday, April 23, 2026

Sanjay Raut: “দুর্ঘটনা সন্দেহজনক”, রাওয়াতের মৃত্যুতে প্রশ্ন তুললেন সঞ্জয় রাউত

Date:

Share post:

তামিলনাড়ুতে হেলিকপ্টার দুর্ঘটনায়(Helicopter Crash) মৃত্যু হয়েছে দেশের প্রতিরক্ষা প্রধান বিপিন রাওয়াতের। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ গোটা দেশ। শুক্রবার দিল্লিতে সম্পন্ন হবে বিপিন রাওয়াতের(BipinRawat) শেষকৃত্য। তবে এই দুর্ঘটনা ও বিপিন রাওয়াতের মৃত্যু নিয়ে প্রশ্ন তুললেন শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত(Sanjay Raut)।

বৃহস্পতিবার সঞ্জয় রাউত বলেন, “সিডিএস জেনারেল বিপিন রাওয়াতের আকস্মিক মৃত্যু ঘিরে সাধারণ মানুষের মনে বেশ কিছু প্রশ্ন উঠেছে। সম্প্রতিক সময়ে চিন ও পাকিস্তানের বিরুদ্ধে ভারত যে সামরিক জবাব দিয়েছে, তাতে বিশেষ ভূমিকা পালন করেছিলেন জেনারেল রাওয়াত। সেই কারণেই এই ধরনের দুর্ঘটনা যখন ঘটে, নানা ধরনের প্রশ্ন উঠে আসে সাধারণ মানুষের মনে।” অত্যাধুনিক মানের এই হেলিকপ্টার কিভাবে মাঝ আকাশ থেকে ভেঙে পড়ল? এ নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি সঞ্জয় রাউত বলেন, “আমরা দাবি করি যে সশস্ত্র বাহিনীতে আধুনিকীকরণ হয়েছে। তাহলে এই ধরনের ঘটনা ঘটল কীভাবে?”

আরও পড়ুন:পারিবারিক পরম্পরা বজায় রেখে পৃথক দল থেকে পুরভোটে প্রতিদ্বন্দ্বিতা দুই ভাইয়ের

পাশাপাশি তিনি বলেন, গোটা দেশ এই ভয়াবহ মৃত্যুর ঘটনায় শোক সন্তপ্ত। প্রধানমন্ত্রী বা প্রতিরক্ষামন্ত্রীর উচিত এই দুর্ঘটনাটি ঘিরে মানুষের মধ্যে যে প্রশ্নগুলি তৈরি হচ্ছে তার উত্তর দেওয়া। এই দুর্ঘটনার পিছনে কোনওরকম অন্তর্ঘাত রয়েছে কিনা তা খতিয়ে দেখা উচিত। কারণ পুলওয়ামা হামলার পর ভারত যে এয়ার স্ট্রাইক চালিয়েছিল তাতেও জেনারেল বিপিন রাওয়াত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।

Related articles

বৌবাজারে হবে সোনার হাব: নয়নার ভোটপ্রচারে ব্যবসায়ীদের পাশে থাকার বার্তা তৃণমূল সুপ্রিমোর

বৌবাজারে (Boubazar) হবে সোনার হাব- এই প্রতিশ্রুতিকে সামনে রেখেই কলকাতার চৌরঙ্গীর (Chowringhee) জনসভা থেকে ব্যবসায়ীদের পাশে থাকার বার্তা...

প্রবল গরমে ভোট: প্রাণ গেল আরও ৪ ভোটারের

প্রচণ্ড গরম আর দীর্ঘ লাইনের চাপের মধ্যেই শুরু হয়েছিল পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Elections) প্রথম দফার...

কেন এত ভোটদান? প্রথম দফার ভোটদানের হারের ব্যাখ্যা মমতার, কটাক্ষ মোদির প্রচারকে

বাংলায় বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণে বিকেল ৩টে পর্যন্ত ভোট পড়েছে প্রায় ৭৯ শতাংশ। চৌরঙ্গীর দলীয় প্রার্থী নয়না...

রেকর্ড ভোটদান তামিলনাড়ুতে: ভোট দিলেন রজনীকান্ত, ধনুশ থেকে আটলি

বাংলার পাশাপাশি ২৩ এপ্রিল দেশের গুরুত্বপূর্ণ রাজ্য তামিলনাড়ুতেও বিধানসভা নির্বাচন শান্তিপূর্ণভাবে হয়। এবার এই রাজ্যেও ভোটাদানের হার যথেষ্ট...